শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাওয়ার বিষয়টিকে রাজনৈতিক ‘স্টান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘সি উইল নট কামব্যাক’—শেখ হাসিনা আর ফিরবেন না।
সোমবার (৯ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
চিফ প্রসিকিউটর আরও বলেন, দণ্ডিত শেখ হাসিনার আত্মসমর্পণের ইচ্ছার বিষয়ে মঙ্গলবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা। এ বিষয়ে তাঁর আইনজীবীরা বাংলাদেশের নয়াদিল্লি দূতাবাসে চিঠি পাঠিয়েছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেয়ার অভিযোগে গেল বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন তিনি। তাঁকে দেশে ফেরাতে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় একাধিকবার অনুরোধ জানানো হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।