নতুন পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো আবেদন করেননি বলে জানিয়েছে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন। তবে যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের কাছ থেকে এ বিষয়ে একটি ই-মেইল পেয়েছে হাইকমিশন।
সোমবার (৯ নভেম্বর) দেয়া এক বিবৃতিতে হাইকমিশন জানায়, ম্যাট্রিক্স চেম্বার্সের ই-মেইলে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানানো হয়েছে। তবে অনুরোধটি আদৌ সঠিক কি না, তা নিশ্চিত নয়। এটি শেখ হাসিনার পক্ষ থেকে পাঠানো হয়েছে, এমনটি বোঝারও কোনো উপায় নেই।
বিবৃতিতে আরও বলা হয়, ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার অনুমোদন বা ‘অথরাইজেশন’ সংক্রান্ত কোনো নথি কিংবা প্রমাণপত্র ছিল না। তবে ই-মেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে হাইকমিশন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।