রাজধানী ঢাকার বিভিন্ন দরিদ্র এলাকার ভিডিও ভারতের রাজধানী নয়াদিল্লির দৃশ্য বলে প্রচারের অভিযোগে উদ্বেগ জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন। কোনো দেশকে বিকৃতভাবে উপস্থাপনের এমন চেষ্টা দুর্ভাগ্যজনক। একই সঙ্গে এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন জয়সওয়াল। তাঁর অভিযোগ। মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর বর্ণনা ছড়িয়ে যারা এমন কাজ করছে তাদের নিজেদের বিশ্বাসযোগ্যতাই ক্ষুণ্ন হচ্ছে।
বাংলাদেশি সংবাদমাধ্যম প্রথম আলোর এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে। প্রায় ১৫০ জন চীনা নাগরিক ঢাকার টেকপাড়া ও উত্তরার বিভিন্ন দরিদ্র এলাকায় ভিডিও ধারণ করে সেগুলো চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করছেন। এসব ভিডিওতে ঢাকার এলাকাগুলোকে নয়াদিল্লি বলে পরিচয় করিয়ে দেয়ার অভিযোগ উঠেছে।
প্রতিবেদনে মিয়ানমিয়ান নামের এক নারী ভ্লগারের ১ নভেম্বর উত্তরার ১২ নম্বর সেক্টর থেকে সরাসরি সম্প্রচারের তথ্য তুলে ধরা হয়েছে। সেখানে তিনি এলাকাটিকে নয়াদিল্লি বলে পরিচয় দেন এবং স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রা নিয়ে অবমাননাকর মন্তব্য করেন।
এ ছাড়া ওয়াং ওয়ে নামের আরেক ভ্লগারের বিরুদ্ধে টেকপাড়ায় চা বিক্রেতাদের নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। ভিডিওগুলো উইচ্যাট ও ডাউইনের মতো প্ল্যাটফর্মে প্রচার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এদিকে অনুমতি ছাড়া বাসাবাড়ি ও ব্যক্তিগত স্থানে প্রবেশ করে ভিডিও ধারণের অভিযোগে স্থানীয়দের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। উত্তরার পশ্চিম থানার পুলিশ বিদেশি নাগরিকদের ভিডিও ধারণের বিষয়টি দেখেছে এবং এর উদ্দেশ্য খতিয়ে দেখছে বলে জানিয়েছে।
আশিক/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।