গাজীপুরের কালিয়াকৈরে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও বিক্ষোভে নেমেছেন পোশাকশ্রমিকেরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৯টার দিকে মৌচাক এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে সড়কে অবস্থান নেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, সকালে শ্রমিকেরা কারখানায় গেলেও কাজে যোগ না দিয়ে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হলে অন্য শ্রমিকেরাও মহাসড়কে অবস্থান নেন।
একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। প্রায় দেড় ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।