১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কিনতে ১৮০ কোটি ৭২ লাখ টাকা ব্যয় করবে সরকার। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে স্থানীয় দুটি প্রতিষ্ঠান থেকে এসব পণ্য কেনা হবে।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ক্রয়প্রস্তাব দুটি অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।
প্রস্তাব অনুযায়ী, প্রতি কেজি ১০৩ টাকা ৯৫ পয়সা দরে চিনি সরবরাহ করবে মেঘনা সুগার রিফাইনারি লিমিটেড। এতে ব্যয় হবে ১০৩ কোটি ৯৫ লাখ টাকা।
অন্যদিকে, প্রতি কেজি ৭৬ টাকা ৭৭ পয়সা দরে মসুর ডাল সরবরাহের জন্য শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে সুপারিশ করা হয়েছে। এতে ব্যয় হবে ৭৬ কোটি ৭৭ লাখ টাকা।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।