সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পেট্রোল বোমা ব্যবহারের কোনো প্রাথমিক প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পুরোনো বৈদ্যুতিক সংযোগে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুনের কারণ নিশ্চিত করা যাচ্ছে না।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের দৃষ্টি আকর্ষণের পর স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন। বৃহস্পতিবার রাত ১২টা ২০ মিনিটে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে নুসরাতের গ্রামের বাড়ির একটি টিনশেড ঘরে আগুন লাগে। ঘরটিতে জুতা তৈরির উপকরণ ও কাপড়চোপড়ের পাশাপাশি দুটি ছাগল ছিল। আগুনে ছাগল দুটি মারা যায়।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান। বিজিবির প্রাথমিক তদন্তে পেট্রোল বোমা বিস্ফোরণের শব্দ বা দেয়ালে এ ধরনের কোনো আলামত পাওয়া যায়নি। তবে বৈদ্যুতিক সংযোগে ত্রুটির সম্ভাবনা দেখা গেছে।
ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ। বিজিবি। ফায়ার সার্ভিস ও বেসামরিক প্রশাসনকে নিয়ে যৌথ তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। এ ঘটনায় ১২ নভেম্বর একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্তে নাশকতার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।