২০২৬-২৭ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ভর্তি পরীক্ষা একই দিনে নির্ধারণ করায় বিপাকে পড়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। আগামী ৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় দুটির গুরুত্বপূর্ণ দুটি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিট এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের পরীক্ষা নেয়া হবে। দুটি ইউনিটেই মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গত ২৩ আগস্ট পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ করে। পরে ১০ নভেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ও একই তারিখে পরীক্ষার ঘোষণা দেয়।
এতে উভয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে আগ্রহী শিক্ষার্থীরা একটি প্রতিষ্ঠানের সুযোগ হারানোর আশঙ্কায় রয়েছেন। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমন্বয়ের অভাবেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
তারা অন্তত একটি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, বিষয়টি তিনি অবগত হয়েছেন। দুই বিশ্ববিদ্যালয়কে এ বিষয়ে জানানো হবে। আশা করা হচ্ছে, সমস্যার সমাধান হবে।
দিয়া হোসাইন/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।