দেশে হামের উপসর্গ নিয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪১৯ জন। এ নিয়ে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০৪ জনে।
শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, মারা যাওয়া পাঁচজনের মধ্যে সিলেট বিভাগের তিনজন এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের একজন করে রয়েছেন। ১৫ মার্চ থেকে ১৩ নভেম্বর সকাল পর্যন্ত মারা যাওয়া ১ হাজার ৩০৪ জনের মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৯৯ জনের মৃত্যু হয়েছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ২৭২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ ছাড়া ১৪৮ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৫ হাজার ২৮ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১০ হাজার ৪০১ জন।
আশিক/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।