
ফিজিতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে বাংলাদেশি কর্মীদের ড্রাইভিং লাইসেন্স দ্রুত ইস্যু ও রূপান্তর এবং ওয়ার্ক পারমিটের মেয়াদ বাড়াতে দেশে ফেরার বাধ্যবাধকতা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ফিজির হাইকমিশনার জগন্নাথ সামির সঙ্গে বৈঠকে এসব প্রস্তাব তুলে ধরেন মন্ত্রী।
প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে—ফিজিতে কোন খাতে কী ধরনের দক্ষ কর্মীর চাহিদা রয়েছে, সে বিষয়ে বাংলাদেশকে আগাম তথ্য দেওয়া; সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের পাশাপাশি দুই দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের যোগাযোগ বাড়ানো এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে নিয়মিত তথ্য বিনিময় নিশ্চিত করা।
বৈঠকে ফিজির হাইকমিশনার জানান, দেশটিতে দক্ষ বিদেশি কর্মীর চাহিদা রয়েছে এবং বাংলাদেশি কর্মীদের জন্য সম্ভাবনা তৈরি হতে পারে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জানান, বর্তমানে ফিজিতে প্রায় ৮ হাজার বাংলাদেশি কর্মরত রয়েছেন। চলতি বছর আরও ৩ হাজার ৩০০ কর্মী দেশটিতে গেছেন। ফিজির চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ দিতে বাংলাদেশের ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ব্যবহারের প্রস্তাবও দেওয়া হয়েছে।
তাহসান/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।