২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ সময়ের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর বিদ্যুৎ ভবনে সোনাগাজী ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের স্টার্ট-আপ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে সরকার ইতোমধ্যে সহায়ক নীতি প্রণয়ন করেছে। এ ক্ষেত্রে সৌরবিদ্যুৎ প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, সোনাগাজী ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পটি নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে উল্লেখযোগ্য অবদান রাখবে। প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন করা গেলে ভবিষ্যতের অন্যান্য প্রকল্পেও এখানকার অভিজ্ঞতা কাজে লাগানো সম্ভব হবে।
প্রকল্প বাস্তবায়নে কাজের মান বজায় রাখা এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। এ ক্ষেত্রে কোনো ধরনের আপস না করার নির্দেশনাও দেন তিনি।
সরকারের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার আরও বাড়বে।
তাহসান/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।