
মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন ইরান ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার (১৭ নভেম্বর) ওমানের রাজধানী মাসকাটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদির মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। খবর তাসনিম নিউজের।
বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। আঞ্চলিক শান্তি ও অভিন্ন স্বার্থ রক্ষায় দেশগুলোর মধ্যে পরামর্শ ও সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেন দুই মন্ত্রী। এ সময় ওমানের জাতীয় দিবস উপলক্ষে দেশটির সরকার ও জনগণকে আগাম শুভেচ্ছা জানান আব্বাস আরাগচি।
এদিকে বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক রাডারব্যবস্থা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। মঙ্গলবার ভোরে এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত বিবৃতিতে আইআরজিসি দাবি করে, ইরানের আকাশসীমায় মার্কিন সামরিক ড্রোনের বারবার অনুপ্রবেশের জবাবে এ হামলা চালানো হয়েছে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে হামলায় আঞ্চলিক সামরিক ঘাঁটি ব্যবহার করা হলে তার জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে তারা।
তবে হামলার ঘটনা কিংবা এতে কোনো ক্ষয়ক্ষতির বিষয়ে যুক্তরাষ্ট্র ও বাহরাইনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
তাহসান/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।