
ব্যবসা শুরু ও পরিচালনার ক্ষেত্রে সরকারি সেবা পেতে দীর্ঘসূত্রতা কমাতে বিশ্বব্যাংকের নীতিগত ও কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ। ট্রেড লাইসেন্স, পরিবেশ ও অগ্নিনিরাপত্তা ছাড়পত্র এবং আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) পেতে বর্তমানে ৫০ থেকে ৫৫ দিন বা তার বেশি সময় লাগে। এই সময় কমিয়ে ১৪ দিনে নামানোর লক্ষ্য নিয়েছে সরকার।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের বৈঠকে এসব পরিকল্পনা তুলে ধরা হয়।
বাণিজ্যমন্ত্রী জানান, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো এবং ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর ওয়ান-স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে সরকারি সেবার ডিজিটাল রূপান্তর করা হবে। এতে ব্যবসায়ীদের সময় ও ব্যয় কমার পাশাপাশি বিনিয়োগ পরিবেশ উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
বৈঠকে তৈরি পোশাকের পাশাপাশি চামড়া, জুতা, জাহাজ নির্মাণ, লাইট ইঞ্জিনিয়ারিং ও স্বর্ণালঙ্কার শিল্পের বিকাশের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বিশ্বব্যাংক বাণিজ্য সহজীকরণ, দক্ষতা উন্নয়ন, এফটিএ আলোচনা এবং এলডিসি উত্তরণ-পরবর্তী প্রস্তুতিতে কারিগরি সহায়তার আগ্রহ প্রকাশ করেছে।
তাহসান/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।