
শেখ হাসিনার বিচার বাংলাদেশের আইন অনুযায়ীই হবে। এ বিষয়ে ভারত বা অন্য কোনো দেশের কথা বলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, সরকারকে অন্যায় চাপ দিয়ে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য করার সময় শেষ হয়ে গেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। তথ্য উপদেষ্টা জানান, শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে সরকার কোনো চাপে নেই এবং এ সংক্রান্ত সিদ্ধান্ত বাংলাদেশের আইন অনুযায়ী নির্ধারিত হবে।
এদিকে আগামী জানুয়ারিতে সার্কভুক্ত দেশগুলোকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানান তিনি। পাশাপাশি ২০২৭ সালের হজ চুক্তি সৌদি আরবের সঙ্গে সম্পন্ন হয়েছে জানিয়ে বলেন, আগামী বছর বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৫০০ জন হজে যেতে পারবেন।
গঙ্গা পানি চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে নতুন কোনো তথ্য এখনো নেই।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটির নামে মিছিল বেআইনি বলেও মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। সহিংসতায় জড়িতদের বিচারের মুখোমুখি হতে হবে বলে জানান তিনি।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।