
বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর শিল্পাঞ্চল। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকায় সড়ক অবরোধ করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান শ্রমিকরা। এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনারের একটি জিপ গাড়িতে আগুন দেন তারা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আশিক সাঈদ গাড়িতে আগুন দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গাড়িটি পুলিশের।
খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ জানান, শ্রমিকদের বিক্ষোভের পরিস্থিতি দেখতে তিনি গাড়িটি নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে গাড়িটি ঘিরে ফেলে আগুন ধরিয়ে দেয়া হয়। তবে তিনি নিরাপদে রয়েছেন বলে জানান।
তাহসান/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।