
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের আগে বাণিজ্য সুরক্ষাবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। অন্যদিকে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার সমালোচনা করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, নিষেধাজ্ঞা দিয়ে কোনো দেশের অর্থনৈতিক অগ্রগতি থামানো সম্ভব নয়।
বুধবার (১৮ নভেম্বর) চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন বা এপেক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন দুই নেতা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ট্রাম্প, শি ও পুতিনের ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। এতে ইউক্রেন ও ইরান যুদ্ধ, আন্তর্জাতিক বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনা হতে পারে।
শি জিনপিং বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থাকে কেন্দ্র করে বহুপক্ষীয় বাণিজ্যব্যবস্থা শক্তিশালী করতে হবে। পাশাপাশি মুক্ত বাণিজ্য ও বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি। চীন নিজেদের বাজার আরও উন্মুক্ত করবে এবং প্রযুক্তি খাতে বিনিয়োগ অব্যাহত রাখবে বলেও জানান।
অন্যদিকে পুতিনের দাবি, পশ্চিমা নিষেধাজ্ঞা রাশিয়াকে দুর্বল করার পরিবর্তে আরও শক্তিশালী করেছে। পরে দ্বিপক্ষীয় বৈঠকে শি ও পুতিন বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।