
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে মডেল, উদ্যোক্তা ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৮ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো এক নোটিশে তাকে হাজির হয়ে অভিযোগের বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর কমিশনের উপপরিচালক সুমিত্রা সেনের নেতৃত্বে দুই সদস্যের অনুসন্ধান দল এ বিষয়ে চিঠি দেয়। অনুসন্ধানের আওতায় রয়েছে কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামির এবং মেঘনা আলম।
তাদের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সেই অর্থ বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাই করতেই অনুসন্ধান চালাচ্ছে দুদক। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য বা অনুসন্ধানের চূড়ান্ত ফলাফল এখনো জানা যায়নি।
উল্লেখ্য, ২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ খেতাব অর্জনের মাধ্যমে পরিচিতি পান মেঘনা আলম। তিনি মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন এবং একত্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের মনোনয়নে ঢাকা-৮ আসন থেকে ‘ট্রাক’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।
তাহসান/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।