
বেসরকারি স্কুল-কলেজ সরকারিকরণে অভিন্ন মানদণ্ড নির্ধারণ করতে নতুন নীতিমালার খসড়া তৈরি করেছে সরকার। প্রস্তাবিত নীতিমালা অনুযায়ী, সরকারিকরণের বিবেচনায় আসতে শিক্ষাপ্রতিষ্ঠানের বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে। পাশাপাশি নিজস্ব জমি, খেলার মাঠ, পর্যাপ্ত শ্রেণিকক্ষ, বিজ্ঞানাগার ও কম্পিউটার ল্যাব থাকার শর্ত রাখা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রণীত ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণ নীতিমালা-২০২৬’-এর খসড়ায় এসব প্রস্তাব করা হয়েছেখসড়ায় গ্রন্থাগারের জন্যও বইয়ের সংখ্যা নির্ধারণ করা হয়েছে। নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে অন্তত ৩ হাজার, উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ৫ হাজার এবং কলেজে ১০ হাজার বই থাকতে হবে।
এ ছাড়া দুর্গম, দারিদ্র্যপীড়িত ও শিক্ষায় পিছিয়ে থাকা এলাকার প্রতিষ্ঠানকে সরকারিকরণে অগ্রাধিকার দেয়ার প্রস্তাব রয়েছে। সরকারিকরণের আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) প্রতিষ্ঠানের সম্ভাব্যতা যাচাই করবে।
মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানিয়েছেন, শিক্ষার মানোন্নয়নে একটি সুনির্দিষ্ট ও অভিন্ন কাঠামো তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। তবে নীতিমালাটি এখনো খসড়া পর্যায়ে রয়েছে।
দিয়া হোসাইন/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।