
নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে আগামী শনিবার (২১ নভেম্বর) রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সহিংসতার বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচির ঘোষণা দেন।
এ সময় মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, সরকারের ব্যর্থতার সুযোগ নিয়ে পরাজিত ফ্যাসিবাদী শক্তি নৈরাজ্য সৃষ্টির সাহস পাচ্ছে। তাঁর দাবি, সরকার গণভোটের গণরায় মেনে নিলে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য বজায় থাকলে আওয়ামী লীগ এমন পরিস্থিতি তৈরির সুযোগ পেত না।
প্রশাসনের একটি অংশের সহযোগিতায় অরাজকতা চলছে বলেও অভিযোগ করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, গোপালগঞ্জ ও আশপাশের জেলাগুলোতে সরকারের নিয়ন্ত্রণ নেই। সরকারকে সহযোগিতা করতে বিরোধী দল প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি ডিসেম্বরজুড়ে বিভিন্ন কর্মসূচি নিয়ে রাজপথে থাকার ঘোষণা দেন।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।