
গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগের মধ্যে জামায়াতের দৃশ্যমান রাজনৈতিক কর্মসূচি না থাকায় প্রশ্ন উঠেছে। এ নিয়ে দলটির অবস্থান জানিয়েছেন সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।তিনি বলেন, দৃশ্যমান কিছু করার সুযোগ সরকার দিচ্ছে না। জুলাই সনদ বাস্তবায়ন এবং বিচার দৃশ্যমান হলে জাতীয় ঐক্যের ভিত্তি তৈরি হতো।
হামিদুর রহমান আযাদ আরও বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সরকারের দায়িত্ব। তবে সরকার সহযোগিতা চাইলে কিংবা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে জাতীয় স্বার্থে মাঠে থাকবে জামায়াত।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, শুরু থেকেই সহিংসতার ঘটনাগুলো কঠোর হাতে দমন করা হয়নি। প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়ায় পরিস্থিতির দায় পুরো জাতিকে নিতে হচ্ছে।অন্যদিকে, আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের গোপন আঁতাতের অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেন, আওয়ামী লীগের হাতে জামায়াতের পাঁচ নেতার ফাঁসি হয়েছে। অসংখ্য নেতাকর্মী হামলা-মামলার শিকার হয়েছেন। এমন দলের সঙ্গে আঁতাতের অভিযোগ ভিত্তিহীন।
ঢাকা মহানগর জামায়াতের নেতারাও জানিয়েছেন, সহিংসতা মোকাবিলায় তাঁদের ওয়ার্ড ও শাখা কমিটিগুলো সতর্ক রয়েছে।
দিয়া হোসাইন/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।