
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বইপাড়া হিসেবে পরিচিত কলেজ স্ট্রিটে পুলিশের সঙ্গে বামপন্থি ছাত্র সংগঠন স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়ার (এসএফআই) কর্মী-সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় প্রায় ৪০ জন বামপন্থি কর্মী-সমর্থককে আটক করেছে পুলিশ। সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
এসএফআইয়ের বইয়ের স্টল বসানোকে কেন্দ্র করে এ উত্তেজনার সৃষ্টি হয়। চলতি বছরের দুর্গাপূজার সময় পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বামপন্থিদের বইয়ের স্টলে আগুন দেয়া ও ভাঙচুরের অভিযোগ ওঠে। এর পর এবার কলকাতার কলেজ স্ট্রিটে বইয়ের স্টল বসানো নিয়ে পুলিশের বাধার অভিযোগে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে একটি বইয়ের স্টল বসানোর পরিকল্পনা করেছিল এসএফআই। তবে স্টল তৈরির কাজে কলকাতা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা বাধা দিয়েছেন বলে অভিযোগ সংগঠনটির।এর প্রতিবাদে কলেজ স্ট্রিটের প্রধান সড়কে বসেই বই বিক্রি শুরু করেন বামপন্থি কর্মী-সমর্থকরা। এ সময় প্রায় ৪০ মিনিট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
যান চলাচল স্বাভাবিক করতে ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পুলিশ। পুলিশ সদস্যরা aসময় পুলিশের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা।সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। পরে বিক্ষোভকারীদের টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তোলেন পুলিশ সদস্যরা। এ ঘটনায় প্রায় ৪০ জনকে আটক করা হয়।
এসএফআই কর্মীদের দাবি, প্রয়োজনীয় নিয়ম মেনে এবং অনুমতি নিয়েই তারা বইয়ের স্টল বসাতে চেয়েছিলেন। কিন্তু সোমবার সন্ধ্যায় পুলিশ এসে জানায়, ফুটপাত আটকে বইয়ের দোকান করা যাবে না এবং এ বিষয়ে কোনো অনুমতি দেয়া হয়নি। এর প্রতিবাদেই তারা আন্দোলনে নামেন।
এ বিষয়ে এসএফআইয়ের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, বইয়ের স্টল বসানোর জন্য তাদের কাছে কলকাতা পৌরসভার চালান, লালবাজার ও স্থানীয় থানার প্রয়োজনীয় কাগজপত্র ছিল।
দিয়া হোসাইন/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।