
ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী চাপে পড়েছে বলে স্বীকার করেছেন দেশটির ভারপ্রাপ্ত নৌমন্ত্রী হুং কাও। মঙ্গলবার (১৭ নভেম্বর) মার্কিন সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির শুনানিতে তিনি বলেন, এই যুদ্ধ নৌবাহিনীর ওপর বাড়তি চাপ তৈরি করছে। এ সময় দীর্ঘদিন যুদ্ধজাহাজ মোতায়েন, অস্ত্রের মজুত কমে যাওয়া এবং নাবিকদের মানসিক স্বাস্থ্য নিয়ে কঠিন প্রশ্নের মুখে পড়েন তিনি।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, শুনানিতে ডেমোক্র্যাট ও রিপাবলিকান আইনপ্রণেতারা ইরান যুদ্ধের কারণে নৌবাহিনীর সক্ষমতা ও প্রস্তুতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিকদের টানা ২৬৫ দিন সমুদ্রে অবস্থান এবং কর্মীদের ওপর মানসিক চাপের বিষয়টি উঠে আসে।
শুনানিতে নাবিকদের মনোবল, সরঞ্জাম ও রসদের সংকট এবং সামরিক কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার বিষয়েও কাওকে জবাবদিহি করতে হয়। তিনি বলেন, সমুদ্রে যুদ্ধজাহাজ কত দিন মোতায়েন থাকবে, সেই সিদ্ধান্ত তাঁর হাতে নেই। তবে কর্মীদের পেছনে ধারাবাহিক বিনিয়োগ নৌবাহিনীর সক্ষমতা ও প্রস্তুতি বাড়াবে বলে মনে করেন তিনি।
এদিকে ইরান যুদ্ধের অর্থনৈতিক ও সামরিক প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপও বাড়ছে।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।