রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল দেয়ার প্রস্তুতি: ইসি আনোয়ারুলজামায়াতের লংমার্চ নিয়ে বিস্ফোরক অভিযোগ রাশেদ খাঁনেরইসরায়েলি দূতাবাসের কাছে খামেনির সংশ্লিষ্ট দুই ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপনভারতে বিষাক্ত মদপানে ১২ জনের মৃত্যু, সতর্কতা জারিদিল্লিতে বহুতল ভবন ধস, ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার ধ্বংসস্তূপেদুই বছরের মধ্যে যুক্তরাষ্ট্রকে টপকে যাওয়ার দাবি ভারতেরতেল রপ্তানিতে বড় ধস, মধ্যপ্রাচ্য থেকে কমেছে ৩৯ শতাংশভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় মুসলিম নেতার বিরুদ্ধে মামলাসালমান শাহর মৃত্যুর তিন দশক আজ, এখনো খোলেনি রহস্যের জটবাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিটবাড্ডার ফার্নিচার কারখানার নিয়ন্ত্রণেবিল নিয়ে সিফাতের অভিযোগ, পল্লী বিদ্যুতের তদন্তে মিলল ভিন্ন তথ্য ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ মন্তব্যে ক্ষুব্ধ মেয়র শাহাদাত, দিলেন কড়া জবাবরংপুরে মাজারের খাদেম হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড বহাল

সালমান শাহর মৃত্যুর তিন দশক আজ, এখনো খোলেনি রহস্যের জট

সালমান শাহর মৃত্যুর তিন দশক আজ, এখনো খোলেনি রহস্যের জট
সালমান শাহর মৃত্যুর তিন দশক আজ, এখনো খোলেনি রহস্যের জট
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০৬, ২০২৬ ১০:৪৩ পূর্বাহ্ন

নব্বই দশকের জনপ্রিয় নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৬ সালের সেপ্টেম্বর মাত্র ২৪ বছর বয়সে রাজধানীর ইস্কাটন প্লাজার নিজ ফ্ল্যাটে মারা যান তিনি।

সালমান শাহকে সিলিংফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বলে তার স্ত্রী সামিরা হক জানিয়েছিলেন। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের পর ঘটনাটি আত্মহত্যা হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু হয়। তবে শুরু থেকেই সালমানের পরিবার দাবি করে আসছিল, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা।

পুলিশ, সিআইডি পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাটি তদন্ত করে। ২০২০ সালে পিবিআইয়ের প্রায় ৬০০ পৃষ্ঠার প্রতিবেদনে সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করা হয়। প্রতিবেদনে আত্মহত্যার পেছনে পাঁচটি কারণও তুলে ধরা হয়। শাবনূরের সঙ্গে সালমানের সম্পর্ক তা ঘিরে পারিবারিক বিরোধও তদন্তে আলোচনায় আসে। তবে শাবনূর এসব অভিযোগ অস্বীকার করেন।

পিবিআইয়ের প্রতিবেদন প্রত্যাখ্যান করে সালমানের মা নীলা চৌধুরী আদালতে নারাজি আবেদন করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০২৫ সালের ২১ অক্টোবর আদালতের নির্দেশে রমনা থানায় সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করা হয়। মামলায় তার স্ত্রী সামিরা হকসহ ১১ জনকে আসামি করা হয়েছে।

তবে শাবনূর ওই হত্যা মামলার আসামি নন। সালমানের মৃত্যুর ঘটনায় তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযোগ উঠলেও তিনি তা প্রত্যাখ্যান করে আসছেন।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।