সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

জনস্বাস্থ্য, আইনশৃঙ্খলা ও অর্থনীতিকে হুমকিতে ফেলেছে মাদক: স্বরাষ্ট্র উপদেষ্টা।

জনস্বাস্থ্য, আইনশৃঙ্খলা ও অর্থনীতিকে হুমকিতে ফেলেছে মাদক: স্বরাষ্ট্র উপদেষ্টা।
জনস্বাস্থ্য, আইনশৃঙ্খলা ও অর্থনীতিকে হুমকিতে ফেলেছে মাদক: স্বরাষ্ট্র উপদেষ্টা।
সর্বশেষ উপলব্ধ: জুন ২৬, ২০২৫ ০১:১১ অপরাহ্ন

 বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস  উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। 

বক্তব্যে তিনি বলেন, মাদকের আগ্রাসন দেশের জনস্বাস্থ্য, আইনশৃঙ্খলা ও অর্থনীতিকে হুমকির মুখে ফেলেছে। বিশেষ করে তরুণ সমাজকে রক্ষা করাই এখন প্রধান লক্ষ্য, কারণ তারাই ভবিষ্যতের নেতৃত্ব। তিনি জানান, বর্তমানে দেশজুড়ে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটি গঠন, সভা-সেমিনার, বিতর্ক প্রতিযোগিতা ও সচেতনতা কার্যক্রম চলছে। 

উপদেষ্টা আরো বলেন, মাদকের বিরুদ্ধে লড়াইয়ে সীমিত জনবল নিয়েও নিরবচ্ছিন্নভাবে কাজ করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অধিদপ্তরের কর্মীদের জন্য অস্ত্র ব্যবহারের নীতিমালা ও প্রশিক্ষণ ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে।
শুধুমাত্র আইন প্রয়োগ যথেষ্ট নয়, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি সবাইকে—শিক্ষক, ধর্মীয় নেতা, অভিভাবক ও সুশীল সমাজসহ—এ লড়াইয়ে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নতুন ধরনের মাদক (NPS) প্রতিরোধে কৌশলগত ব্যবস্থা নেয়ার কথাও উল্লেখ করেন।
আশিক/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।