শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সফর নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, রাজশাহীতে যুবক গ্রেপ্তাররাস্তার পাশে পিঠা বিক্রিতেও লাগবে নিবন্ধনঢাকা-দাম্মাম ফ্লাইট চালু, জেদ্দায়ও বাড়ছে ফ্লাইটআগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকারবুকে তীব্র ব্যথা নিয়ে সিসিইউতে স্থানীয় সরকারমন্ত্রীদাম্মাম বিমানবন্দরে হামলায় আহত দুই বাংলাদেশি সুস্থসাত ইসলামী দল নিয়ে গঠিত হলো ‘সমমনা ইসলামী জোট’প্রধানমন্ত্রী পদত্যাগের নির্দেশ দিয়ে সেরা পরামর্শ দিয়েছিলেন: ইশরাকসাইবার নিরাপত্তা আইন সংশোধনে অংশীজনদের সঙ্গে আলোচনা চলছে: তথ্যমন্ত্রীদাম্মাম বিমানবন্দরে ফের হুতি হামলা, নিহত ১ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের ‘স্টুপিড’ মন্তব্য, ক্ষুব্ধ মাখোঁবাংলাদেশিসহ ২০ দেশের ৭২১ নাগরিককে ফেরত পাঠাল কম্বোডিয়াপরিবারসহ সৌদি আরব ছাড়তে মার্কিন দূতাবাসের কিছু কর্মীকে নির্দেশপারস্য উপসাগরে ৪ জাহাজে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারিইরানের হামলার নিন্দা, গাজায় যুদ্ধবিরতি চায় কাতার-ফ্রান্সলক্ষ্মীপুরে ১ হাজার ৩২০ পিস ইয়াবাসহ মা-মেয়ে গ্রেপ্তার, বাবা পলাতকসাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলিআইনের শাসন সূচকে দুই ধাপ এগিয়ে ১২৩তম বাংলাদেশশীতের দিনে পারফিউম ব্যবহারে বদল, সুগন্ধ দীর্ঘস্থায়ী রাখতে যা করবেন

ঢাকা উত্তরের ভোটার থেকে দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকা উত্তরের ভোটার থেকে দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী
ঢাকা উত্তরের ভোটার থেকে দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০৭, ২০২৬ ০৪:৫৮ অপরাহ্ন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভোটার হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে তিনি ডিএনসিসির উত্তরা এলাকার নিবন্ধিত ভোটার ছিলেন। সম্প্রতি নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত ফরম-১৩-এর মাধ্যমে আবেদন করে ঢাকা-৮ সংসদীয় আসনে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সব আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে করা আবেদনের পর প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাপ্তরিক নথি পরীক্ষা শেষে ইসি ভোটার স্থানান্তরের অনুমোদন দিয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে ঢাকা-৮ আসনে ‘শাপলা কলি’ প্রতীকে নির্বাচন করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই নির্বাচনে বিএনপির মির্জা আব্বাসের কাছে তিনি অল্প ব্যবধানে পরাজিত হন।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।