জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ছড়ানো গুজবের প্রতিবাদে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে আয়োজিত শোডাউনের জন্য ইতোমধ্যে ৩৫৭টি গাড়ি তালিকাভুক্ত হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।
পাটওয়ারী লেখেন, দেশের ৩০০টি সংসদীয় আসন ও ৫০টি সংরক্ষিত নারী আসনের প্রতি সম্মান জানিয়ে প্রতীকীভাবে ৩৫০টি গাড়ি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চ ও শান্তিপূর্ণ শোডাউন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রয়োজনীয় সংখ্যক গাড়ি তালিকাভুক্ত হওয়ায় নতুন করে কোনো গাড়ি তালিকাভুক্ত করার জন্য যোগাযোগের প্রয়োজন নেই বলেও জানান তিনি।
কর্মসূচিতে সহযোগিতা ও সংহতি প্রকাশকারীদের ধন্যবাদ জানান এনসিপির এই নেতা।
এর আগে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চে ছাদখোলা গাড়িতে অংশ নেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।