জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ভোটার এলাকা পরিবর্তন করেছেন। আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভোটার থাকলেও সম্প্রতি তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আফতাবনগর এলাকার ভোটার হয়েছেন।
ভোটার এলাকা পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত ফরম-১৩-এর মাধ্যমে আবেদন করেন আসিফ মাহমুদ। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাপ্তরিক নথি পরীক্ষা শেষে ইসি তার আবেদন অনুমোদন করেছে।
এর ফলে এখন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত আফতাবনগর এলাকায় তার ভোটার নিবন্ধন রয়েছে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।