শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ

বাড়ি ফেরার টিকিট পকেটে, সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

বাড়ি ফেরার টিকিট পকেটে, সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত
বাড়ি ফেরার টিকিট পকেটে, সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০৮, ২০২৬ ০২:১৭ অপরাহ্ন

সৌদি আরবের তায়েফে সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। দীর্ঘদিন সৌদিতে থাকার পর দেশে ফেরার পথে বিমানবন্দরে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়। তাদের সঙ্গে দেশে ফেরার বিমান টিকিটও ছিল।

সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে তায়েফের আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সিলেটের কানাইঘাট উপজেলার আব্দুল করিম ও খালেদ আহমদ রয়েছেন। তারা দেশে ফেরার জন্য তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছিলেন। পথে তাদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতদের মৃত্যুর খবর দেশে পৌঁছালে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। স্থানীয় ইউপি চেয়ারম্যান লোকমান উদ্দিন জানান, দুই পরিবারের জন্য এ মৃত্যু অপূরণীয় ক্ষতি।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।