বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
‘কয়েক বছরের মধ্যেই মানবজাতি শেষ হতে পারে’, এআই গবেষকের সতর্কতা‘আওয়াজ ডট বিডি’তে উঠে এলো ৬০ যৌন নিপীড়নের তথ্যমাদক নির্মূল ও কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রতিমন্ত্রীরস্থানীয় নির্বাচনেও আইন অনুযায়ী যোগ্যরাই প্রার্থী হতে পারবেন: সিইসিসরকারি নথিতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞাপ্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎস্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার উদ্যোগ: সমাজকল্যাণমন্ত্রীআওয়ামী লীগ আমলে নারীদেরও নিপীড়ন করা হয়েছে: রিজভীঅস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজাখাদ্যবিধি না মানায় কলকাতায় ৪০ রেস্তোরাঁর লাইসেন্স স্থগিতইরানি তেলবাহী ৫ জাহাজে মার্কিন হামলার পর জর্ডানে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরানইরানের হাতে আটক মার্কিন সাবমেরিন ড্রোন নিয়ে যুক্তরাষ্ট্রের দাবিসেন্টার পয়েন্ট শপিং মলে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসহাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে প্রাণ গেলো দুই সেনাসদস্যেরচুরির অভিযোগে কিশোরীর কোমরে শিকল, টেনে নেয়ার ভিডিও ছড়িয়ে পড়েছেচেকের মামলা: পাওনা শোধ ও আপস হলে কারাদণ্ড নয়

চেকের মামলা: পাওনা শোধ ও আপস হলে কারাদণ্ড নয়

চেকের মামলা: পাওনা শোধ ও আপস হলে কারাদণ্ড নয়
চেকের মামলা: পাওনা শোধ ও আপস হলে কারাদণ্ড নয়
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০৯, ২০২৬ ১১:৩৯ পূর্বাহ্ন

চেকের পুরো টাকা পরিশোধ করে দুই পক্ষের মধ্যে আপস হলে নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ১৩৮ ধারায় দায়ের করা মামলায় অভিযুক্তকে কারাদণ্ড দেয়া সমীচীন নয় বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মো. বশির উল্লাহর একক হাইকোর্ট বেঞ্চ গত ৬ সেপ্টেম্বর মো. আবদুল হান্নান মাস্টার বনাম রাষ্ট্র ও অন্যান্য মামলায় এ রায় দেন।

রায়ে আদালত বলেন, চেক ডিজঅনার মামলার মূল উদ্দেশ্য কাউকে শাস্তি দেয়া বা কারাগারে রাখা নয়; বরং পাওনা টাকা আদায় নিশ্চিত করা।

চেকের টাকা ও ব্যাংকের পাওনা পুরোপুরি পরিশোধ করে আপস-মীমাংসা হওয়ায় মামলায় দণ্ডিত ব্যক্তির এক বছরের কারাদণ্ড বাতিল করেন হাইকোর্ট। একই সঙ্গে আপিলের আগে অধস্তন আদালতে জমা দেয়া ১৪ হাজার ১০০ টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্সকে বুঝিয়ে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

যুবায়ের/মি. 

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।