উচ্চ বেতনের চাকরির আশায় রাশিয়ায় গিয়ে যুদ্ধে জড়িয়ে পড়া ময়মনসিংহের নান্দাইলের যুবক মামুন মিয়া (২৫) ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে তার পরিবার ও এক সহকর্মী।
মামুন গত ৭ মে ‘জাবাল-এ নূর ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামের একটি এজেন্সির মাধ্যমে ইলেকট্রনিক শ্রমিক হিসেবে কাজের আশায় রাশিয়া যান। এ জন্য সাড়ে ৮ লাখ টাকার চুক্তি হয়। তার সঙ্গে আরও প্রায় ৩০ জনের একটি দল ছিল।
পরিবারের অভিযোগ, রাশিয়ায় পৌঁছানোর চার দিন পর এজেন্সি ও সংশ্লিষ্ট একটি চক্র তাদের রুশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। পরে অস্ত্র দিয়ে জোরপূর্বক যুদ্ধে পাঠানো হয় তাদের।
মামুনের সঙ্গে থাকা ঝিনাইদহের রাজন মিয়া জানান, প্রায় দুই সপ্তাহ আগে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় মামুন নিহত হন। ওই হামলায় রাজনও আহত হন এবং পরে দেশে ফেরেন।
মামুনের স্ত্রী জানান, গত ২৬ আগস্ট স্বামীর সঙ্গে শেষ কথা হয়েছিল। দুই সন্তানকে নিয়ে এখন অনিশ্চয়তায় রয়েছেন তিনি। স্বজনরা মামুনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
নান্দাইল মডেল থানার ওসি মো. আজহারুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।