শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ

ফোল্ডেবল আইফোন ‘Duo’ আনলো অ্যাপল, দাম শুরু ১,৯৯৯ ডলার

ফোল্ডেবল আইফোন ‘Duo’ আনলো অ্যাপল, দাম শুরু ১,৯৯৯ ডলার
ফোল্ডেবল আইফোন ‘Duo’ আনলো অ্যাপল, দাম শুরু ১,৯৯৯ ডলার
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১০, ২০২৬ ০৫:১৮ অপরাহ্ন

প্রথমবারের মতো ফোল্ডেবল আইফোন বাজারে আনলো অ্যাপল। নতুন এই ডিভাইসটির নাম iPhone Duo।

বুধবার (৯ সেপ্টেম্বর) নতুন পণ্য উন্মোচন অনুষ্ঠানে ফোনটি প্রকাশ করে প্রতিষ্ঠানটি।

বইয়ের মতো ভাঁজ করা যায় iPhone Duo। বন্ধ অবস্থায় এতে ৫.৪ ইঞ্চির বাইরের ডিসপ্লে এবং খুললে ৭.৬ ইঞ্চির ভেতরের ডিসপ্লে পাওয়া যাবে। ফোনটিতে রয়েছে নতুন A20 Pro চিপ, টাইটানিয়াম ফ্রেম ও ডুয়াল ব্যাটারি সিস্টেম।

এতে ৪৮ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সিস্টেম, Touch ID এবং iPhone-এর জন্য নতুন করে সাজানো iOS 27 রয়েছে। ফোল্ডেবল ফোনটির দাম শুরু হচ্ছে ১,৯৯৯ ডলার থেকে। আগামী ২৩ অক্টোবর থেকে বিক্রি শুরু হবে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।