শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্য২৫৫ ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরজামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দিতে বললেন প্রতিমন্ত্রী নুররাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ৬ এমপিনবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন ড. ইউনূসনবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য ও চীননবনির্বাচিত রাষ্ট্রপতিকে বিরোধী দলীয় নেতার অভিনন্দনবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভীরাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদইরান যুদ্ধে ১৮ মার্কিন সেনা নিহত, আহত ৭৫৭: পেন্টাগনকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোস‘ব্যাচেলর পয়েন্টে’ রাফসান-সুনেহরার আগমন, কী চমক থাকছে?বগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

পাকিস্তানে আত্মঘাতী হামলায় প্রাণ গেল ১৩ সেনার

পাকিস্তানে আত্মঘাতী হামলায় প্রাণ গেল ১৩ সেনার
পাকিস্তানে আত্মঘাতী হামলায় প্রাণ গেল ১৩ সেনার
সর্বশেষ উপলব্ধ: জুন ২৮, ২০২৫ ০৫:৩৫ অপরাহ্ন

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৩ জন সেনাসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৯ জন, যাদের মধ্যে ১০ জন বেসামরিক নাগরিক। শনিবার দুপুরে সেনাবাহিনীর গাড়িবহরে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। বিস্ফোরণে আশপাশের দুটি বাড়ির ছাদ উড়ে যায় এবং ছয় শিশু আহত হয়।

হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)-এর উপগোষ্ঠী হাফিজ গুল বাহাদুর গ্রুপ। হাসপাতাল সূত্র জানায়, আহত সেনাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।


খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশকে কেন্দ্র করে বিগত কয়েক বছরে পাকিস্তানে সন্ত্রাসী হামলার মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে ২০২১ সালে আফগান তালেবান ক্ষমতায় আসার পর হামলার হার আরও বেড়ে যায়। ২০২৪ সাল ছিল সবচেয়ে প্রাণঘাতী বছর, যেখানে মোট ৪৪টি হামলায় প্রাণ হারান ৬৮৫ সেনা ও ৯২৭ বেসামরিক নাগরিক। পাল্টা অভিযানে নিহত হয় ৯৩৪ সন্ত্রাসী।

বিশ্লেষকরা বলছেন, তালেবানপন্থি গোষ্ঠীগুলোর চূড়ান্ত লক্ষ্য খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করা। সন্ত্রাস দমনে পাকিস্তানকে আরও সমন্বিত নিরাপত্তা পদক্ষেপ নিতে হবে বলেও মত বিশেষজ্ঞদের।

সূত্র এএফপি
আশিক/মি

 598
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।