সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

হ্যালান্ডের ৩০০ গোলের মাইলফলক, পেছনে ফেললেন মেসি-রোনালদোকেও

হ্যালান্ডের ৩০০ গোলের মাইলফলক, পেছনে ফেললেন মেসি-রোনালদোকেও
হ্যালান্ডের ৩০০ গোলের মাইলফলক, পেছনে ফেললেন মেসি-রোনালদোকেও
সর্বশেষ উপলব্ধ: জুন ২৯, ২০২৫ ০৪:২১ অপরাহ্ন

ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হ্যালান্ড ক্যারিয়ারে ৩০০ গোলের মাইলফলকে পৌঁছে গেছেন। বৃহস্পতিবার (২৭ জুন) ফিফা ক্লাব বিশ্বকাপে জুভেন্টাসের বিপক্ষে ম্যাচে দলের হয়ে তৃতীয় গোলটি করে এই কীর্তি গড়েন তিনি।

অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ৫-২ গোলে জয় পায় ম্যান সিটি। ম্যাচের ৫২তম মিনিটে মাতেউস নুনেসের ক্রস থেকে হ্যালান্ড খুব কাছ থেকে বল জালে ঠেলে দেন। যদিও গোলটি একটু এলোমেলোভাবে তার বাঁ পা থেকে ডান পায়ে লেগে জালে যায়, তবুও সেটিই ছিল তার ৩০০তম গোল।

এই মৌসুমে এটি হ্যালান্ডের ৩৩তম গোল। ESPN-এর তথ্য অনুযায়ী মাত্র ৩৭০ ম্যাচে ৩০০ গোল করেন তিনি, যেখানে এমবাপ্পে (৪০৯ ম্যাচ), মেসি (৪১৮ ম্যাচ) ও রোনালদো (৫৫৪ ম্যাচ) এই রেকর্ডে অনেক বেশি সময় নিয়েছিলেন।

এই জয়ের ফলে ম্যান সিটি ক্লাব বিশ্বকাপে গ্রুপ পর্বে তিন ম্যাচে তিন জয়ে শীর্ষে থেকে পরবর্তী রাউন্ডে ওঠে। তারা আগামী মঙ্গলবার (১ জুলাই) শেষ ষোলোতে সৌদি ক্লাব আল-হিলালের মুখোমুখি হবে।


আশিক/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।