শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্য২৫৫ ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরজামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দিতে বললেন প্রতিমন্ত্রী নুররাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ৬ এমপিনবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন ড. ইউনূসনবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য ও চীননবনির্বাচিত রাষ্ট্রপতিকে বিরোধী দলীয় নেতার অভিনন্দনবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভীরাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদইরান যুদ্ধে ১৮ মার্কিন সেনা নিহত, আহত ৭৫৭: পেন্টাগনকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোস‘ব্যাচেলর পয়েন্টে’ রাফসান-সুনেহরার আগমন, কী চমক থাকছে?বগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

‘সেবার+’ ব্যবহার করে বাজেট মূল্যায়নে ৭২ প্রতিষ্ঠানের সফল সমাপ্তি।

‘সেবার+’ ব্যবহার করে বাজেট মূল্যায়নে ৭২ প্রতিষ্ঠানের সফল সমাপ্তি।
‘সেবার+’ ব্যবহার করে বাজেট মূল্যায়নে ৭২ প্রতিষ্ঠানের সফল সমাপ্তি।
সর্বশেষ উপলব্ধ: জুন ৩০, ২০২৫ ০৪:১২ অপরাহ্ন

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত সংস্থাসমূহের বাজেট, ঋণ ও প্রচ্ছন্ন দায় বিশ্লেষণসহ সার্বিক কর্মকৃতির মূল্যায়নে অর্থ বিভাগের প্রণীত অনলাইন ডাটাবেইস ‘সেবার+’ ব্যবহারের প্রথম বছরের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার (৩০ জুন) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে ৭২টি প্রতিষ্ঠানের বাজেট প্রণয়নের এই সফল সমাপ্তি ঘোষণা করেন।


সেবার+ (SABRE+) হলো একটি অনলাইন বাজেট, রিপোর্টিং ও মূল্যায়ন প্ল্যাটফর্ম, যা প্রাথমিকভাবে ২০২৩ সালের সেপ্টেম্বরে ১২টি প্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে চালু হয়। চলতি অর্থবছরে এটি ৭২টি সংস্থার বাজেট প্রস্তুতের পাশাপাশি ১০১টির বেশি সংস্থার ঋণ ও প্রচ্ছন্ন দায় বিশ্লেষণ ও মূল্যায়নের মাধ্যমে সরকারের আর্থিক ঝুঁকি নিরূপণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
এটি আইবাস++ এর সঙ্গে সংযুক্ত ‘এপিআই’ ব্যবহার করে, যা জাতীয় আর্থিক রেকর্ডে স্বয়ংক্রিয় তথ্য আদান-প্রদানে সহায়তা করে। ফলে বাজেট প্রক্রিয়া আরও স্বচ্ছ, সময়োপযোগী ও নির্ভুল হয়েছে।


আশিক/মি

 307
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !