সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
আইফোনের লোভে অপ্রতিমকে হত্যা: পুলিশহাম উপসর্গে একদিনে ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ২৩৬জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রীবঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা-ট্রলারকে গভীরে না যাওয়ার নির্দেশসংবিধান সংশোধন নিয়ে মতবিনিময় আজ, থাকছে না জামায়াত-এনসিপিবিশ্বজয়ী হাফেজদের দেয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রীসংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে বিশেষ কমিটির সভা থেকে ওয়াকআউটএসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫অপ্রতিম হত্যার বিচার দ্রুত সম্পন্নের আশা স্বরাষ্ট্রমন্ত্রীরচলতি অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৮ শতাংশসিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলকমস্কোতে একসঙ্গে ১,৬০০ ড্রোন, নজিরবিহীন হামলায় নিহত ২পিটিআইয়ের পদযাত্রার আগে লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তারইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে: থাইল্যান্ডের বিআরএনবোরকা-হিজাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থী সীমিত করতে চায় ইতালিপারমাণবিক পরীক্ষার পর উত্তর কোরিয়ায় ১ হাজার ৩৯৯ ভূমিকম্পমেসিকে বার্সায় ফেরাতে জাভির চেষ্টা, কেন হয়নি জানালেন নিজেইচার দফা দাবি জানিয়ে দুই ঘণ্টা পর মহাসড়ক অবরোধ প্রত্যাহারনিহত নারায়ণ কোচের পরিবারের পাশে ফাউন্ডেশন, দেয়া হলো গাভীসাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারকোরআন হাতে ৬২ শিক্ষার্থী, বীরগঞ্জে ব্যতিক্রমী আয়োজনদিনাজপুরে ফুলবাড়ীতে ভোরের ফুটবলের উদ্যোগে ২০০ তালবীজ রোপণকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্নজয়পুরহাটে কাবাডিতে সদর থানার দ্বিমুকুট, নারী-পুরুষ দুই বিভাগেই চ্যাম্পিয়নপাবনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুশ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি সার জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানাদুর্গাপূজা ঘিরে সিরাজগঞ্জে পুলিশ-পূজা উদযাপন পরিষদের মতবিনিময়পাবনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানসবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিমচট্টগ্রামে ককটেল বিস্ফোরণের ভিডিও ভাইরাল, পুলিশ বলছে ‘গুজব’নিখোঁজের পর ভারত সীমান্তে মিলল বাংলাদেশি কিশোরের মরদেহপাবনায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের মশাল মিছিলঅপ্রতিম হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধলংমার্চ নিয়ে ফেসবুক পোস্ট, জিএমপির কর্মকর্তা প্রত্যাহারযে ৩ অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ বছরের কারাদণ্ড ইনুর

সশস্ত্র বাহিনীর আট স্থাপনার নাম পরিবর্তন

সশস্ত্র বাহিনীর আট স্থাপনার নাম পরিবর্তন
সশস্ত্র বাহিনীর আট স্থাপনার নাম পরিবর্তন
সর্বশেষ উপলব্ধ: মার্চ ০৯, ২০২৫ ০৭:৪১ অপরাহ্ন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা তার পরিবারের সদস্য বা তার সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা সশস্ত্র বাহিনীর আটটি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে।

এর মধ্যে নৌবাহিনীর তিনটি, বিমানবাহিনীর তিনটি, সামরিক বাহিনী কমান্ড স্টাফ কলেজের একটি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান রয়েছে।

রোববার বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন জারি করে।

অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা, যিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্বাহী দায়িত্বে রয়েছেন তিনি এই নামগুলো বাতিল করে প্রস্তাবিত নতুন নাম অনুমোদন করেছেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

ওই আট সংস্থা, প্রতিষ্ঠান স্থাপনার নতুন নামের তালিকাও প্রকাশ করা হয়েছে প্রজ্ঞাপনে। সেগুলো হলো:

. চট্টগ্রাম নিউ মুরিংয়ে বানৌজা বঙ্গবন্ধুর নাম হয়েছে বানৌজা খালিদ বিন ওয়ালিদ

. ঢাকার খিলক্ষেত নামাপাড়ায় বানৌজা শেখ মুজিবের নাম হয়েছে বানৌজা ঢাকা

. কক্সবাজারের পেকুয়ায় বানৌজা শেখ হাসিনার নাম হয়েছে বানৌজা পেকুয়া

. কুর্মিটোলায় বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধুর নাম হয়েছে ঘাঁটি বীর উত্তম একে খন্দকার

. কুর্মিটোলায় বিমানবাহিনীর বঙ্গবন্ধু অ্যারোনটিক্যাল সেন্টারের নাম হয়েছে বাংলাদেশ অ্যারোনটিক্যাল সেন্টার

. যশোরে বিএএফ একাডেমিতে বিএএফএ বঙ্গবন্ধু কমপ্লেক্সের নাম হয়েছে বিএএফএ কমপ্লেক্স।

. ঢাকার মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড স্টাফ কলেজের শেখ হাসিনা কমপ্লেক্সের নাম হয়েছে ডিএসসিএসসি কমপ্লেক্স

. ঢাকার শের--বাংলা নগরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গণভবন কমপ্লেক্সে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের নাম হয়েছে প্রতিরক্ষা জাদুঘর।

এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের সদস্য বা তার সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ১৬টি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে।

এর মধ্যে কয়েকটি সেনানিবাস, ভবন সেনা ইউনিটও রয়েছে। এগুলোর নাম বদলে নতুন নামকরণের প্রস্তাবনা করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এমন একটি প্রস্তাব প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই তথ্য জানা গেছে।

 

** টাঙ্গাইলের ভুঞাপুরে বঙ্গবন্ধু সেনানিবাসের নাম পরিবর্তন করে যমুনা সেনানিবাস রাখার প্রস্তাব করা হয়েছে।

 ** কিশোরগঞ্জের মিঠামইনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাসের নাম পরিবর্তন করে মিঠামইন সেনানিবাস রাখার প্রস্তাব করা হয়েছে।

**বরিশালের লেবুখালির শেখ হাসিনা সেনানিবাসের নাম পরিবর্তন করে বরিশাল সেনানিবাস রাখার প্রস্তাব করা হয়েছে।

** শরীয়তপুরের জাজিরার শেখ রাসেল সেনানিবাসের নাম পরিবর্তন করে পদ্মা সেনানিবাস রাখার প্রস্তাব করা হয়েছে।

** ভাটিয়ারির বিএমএ-তে বঙ্গবন্ধু কমপ্লেক্সের (ভাস্কর্যসহ) নাম পরিবর্তন করে বিএমএ একাডেমিক কমপ্লেক্স রাখার প্রস্তাব করা হয়েছে।

** হালিশহরের এসিএন্ডএস-এর বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারী কমপ্লেক্সের (কমপ্লেক্স- এবং কমপ্লেক্স-) নাম পরিবর্তন করে আর্টিলারি সেন্টার এন্ড স্কুল রাখার প্রস্তাব করা হয়েছে।

** কক্সবাজারের রামু সেনানিবাসে মুজিব রেজিমেন্ট আর্টিলারির নাম পরিবর্তন করে ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি রাখার প্রস্তাব করা হয়েছে।

** ঢাকার বিজয় সারণীতে এডহক বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের নাম পরিবর্তন করে বাংলাদেশ সামরিক জাদুঘর রাখার প্রস্তাব করা হয়েছে।

** শরীয়তপুরের জাজিরায় চরজানাজাতে বঙ্গবন্ধু কম্পোজিট মিলিটারি ফার্মের নাম পরিবর্তন করে কম্পোজিট মিলিটারি ফার্ম, জাজিরা রাখার প্রস্তাব করা হয়েছে।

** ঢাকা সেনানিবাসের বঙ্গবন্ধু জাদুঘরের নাম পরিবর্তন করে স্বাধীনতা জাদুঘর রাখার প্রস্তাব করা হয়েছে।

** টাঙ্গাইলের ভুঞাপুরে বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের নাম পরিবর্তন করে যমুনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ রাখার প্রস্তাব করা হয়েছে।

** নারায়ণগঞ্জ জলসিঁড়িতে শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, জলসিঁড়ির নাম পরিবর্তন করে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, জলসিঁড়ি রাখার প্রস্তাব করা হয়েছে।

** শরীয়তপুরের জাজিরায় শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, জাজিরার নাম পরিবর্তন করে পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ রাখার প্রস্তাব করা হয়েছে।

** বরিশালের লেবুখালিতে শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের নাম পরিবর্তন করে বরিশাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ রাখার প্রস্তাব করা হয়েছে।

 

** চট্টগ্রাম সেনানিবাসের ইবিআরসিতে শেখ কামাল কমপ্লেক্সের (ভাস্কর্যসহ) নাম পরিবর্তন করে ইবিআরসি একাডেমিক কমপ্লেক্স রাখার প্রস্তাব করা হয়েছে।

** হালিশহরের এসিএন্ডএস- মুজিব ব্যাটারী সড়কের নাম পরিবর্তন করে গোলন্দাজ সড়ক রাখার প্রস্তাব করা হয়েছে।

আ/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।