সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
আইফোনের লোভে অপ্রতিমকে হত্যা: পুলিশহাম উপসর্গে একদিনে ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ২৩৬জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রীবঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা-ট্রলারকে গভীরে না যাওয়ার নির্দেশসংবিধান সংশোধন নিয়ে মতবিনিময় আজ, থাকছে না জামায়াত-এনসিপিবিশ্বজয়ী হাফেজদের দেয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রীসংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে বিশেষ কমিটির সভা থেকে ওয়াকআউটএসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫অপ্রতিম হত্যার বিচার দ্রুত সম্পন্নের আশা স্বরাষ্ট্রমন্ত্রীরচলতি অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৮ শতাংশসিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলকমস্কোতে একসঙ্গে ১,৬০০ ড্রোন, নজিরবিহীন হামলায় নিহত ২পিটিআইয়ের পদযাত্রার আগে লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তারইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে: থাইল্যান্ডের বিআরএনবোরকা-হিজাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থী সীমিত করতে চায় ইতালিপারমাণবিক পরীক্ষার পর উত্তর কোরিয়ায় ১ হাজার ৩৯৯ ভূমিকম্পমেসিকে বার্সায় ফেরাতে জাভির চেষ্টা, কেন হয়নি জানালেন নিজেইচার দফা দাবি জানিয়ে দুই ঘণ্টা পর মহাসড়ক অবরোধ প্রত্যাহারনিহত নারায়ণ কোচের পরিবারের পাশে ফাউন্ডেশন, দেয়া হলো গাভীসাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারকোরআন হাতে ৬২ শিক্ষার্থী, বীরগঞ্জে ব্যতিক্রমী আয়োজনদিনাজপুরে ফুলবাড়ীতে ভোরের ফুটবলের উদ্যোগে ২০০ তালবীজ রোপণকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্নজয়পুরহাটে কাবাডিতে সদর থানার দ্বিমুকুট, নারী-পুরুষ দুই বিভাগেই চ্যাম্পিয়নপাবনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুশ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি সার জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানাদুর্গাপূজা ঘিরে সিরাজগঞ্জে পুলিশ-পূজা উদযাপন পরিষদের মতবিনিময়পাবনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানসবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিমচট্টগ্রামে ককটেল বিস্ফোরণের ভিডিও ভাইরাল, পুলিশ বলছে ‘গুজব’নিখোঁজের পর ভারত সীমান্তে মিলল বাংলাদেশি কিশোরের মরদেহপাবনায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের মশাল মিছিলঅপ্রতিম হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধলংমার্চ নিয়ে ফেসবুক পোস্ট, জিএমপির কর্মকর্তা প্রত্যাহারযে ৩ অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ বছরের কারাদণ্ড ইনুর

পাকিস্তানে ট্রেনে সশস্ত্র জঙ্গি হামলা, ১৬ হামলাকারী নিহত

পাকিস্তানে ট্রেনে সশস্ত্র জঙ্গি হামলা, ১৬ হামলাকারী নিহত
পাকিস্তানে ট্রেনে সশস্ত্র জঙ্গি হামলা, ১৬ হামলাকারী নিহত
সর্বশেষ উপলব্ধ: মার্চ ১২, ২০২৫ ১১:৩৭ পূর্বাহ্ন

পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলে চার শতাধিক যাত্রী বহনকারী একটি ট্রেনে হামলা চালিয়েছে সশস্ত্র জঙ্গিরা। জিম্মি যাত্রীদের মধ্য থেকে শিশুসহ অন্তত ১০৪ জনকে উদ্ধার করা হয়েছে।

এসময় নিরাপত্তা বাহিনীর অভিযানে হামলাকারী সশস্ত্র গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মির (বিএলএ) কমপক্ষে ১৬ সদস্য নিহত হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে।

এছাড়া ট্রেনটিতে এখনও যেসব যাত্রীরা জিম্মি রয়েছেন তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার বালুচিস্তানের বোলান এলাকায় পৌঁছানোর পর হামলার শিকার হয়। বিস্ফোরণ ঘটিয়ে রেললাইনের একটি অংশও উড়িয়ে দেয়া হয়। এই হামলার দায় স্বীকার করেছে বালুচ লিবারেশন আর্মি।

হামলার সময় ট্রেনে পাকিস্তানের সামরিক বাহিনীর শতাধিক সদস্যসহ কমপক্ষে চারশ' যাত্রী ছিলেন যাদের বেশিরভাগই হামলাকারীদের হাতে জিম্মি হন।

স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে যে, যাত্রীদের জিম্মি করে বালুচিস্তানের রাজনৈতিক বন্দিদের মুক্তি দাবি করেছে বালুচ লিবারেশন আর্মির সদস্যরা।

৪৮ ঘণ্টার মধ্যে দাবি মেনে না নেয়া হলে জিম্মিদের হত্যা করারও হুমকি দিয়েছে তারা।

এদিকে, হামলার ঘটনার পর পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা গোটা এলাকা ঘিরে ফেলে। এরপর জিম্মি যাত্রীদের উদ্ধারে শুরু হয় বিশেষ অভিযান।

বুধবার সকাল পর্যন্ত পাওয়া খবরে জানা যাচ্ছে যে, অভিযানে শিশুসহ ১০৪ জন যাত্রীকে সশস্ত্র গোষ্ঠীর কাছ থেকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে আহত ১৭ জন যাত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

হামলাকারীদের হাতে এখনও যেসব যাত্রীরা জিম্মি রয়েছেন, তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যম ডনকে বালুচিস্তান সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, ট্রেন থেকে তীব্র গুলিবর্ষণের খবর পাওয়া যাচ্ছে।

স্থানীয় পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন ট্রেনটি এখন পাহাড়ে ঘেরা একটি সুড়ঙ্গের ঠিক সামনে আটকে রয়েছে।

হামলার শিকার ট্রেনে যে শতাধিক সেনা সদস্য ভ্রমণ করছিলেন, সামরিক বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সেটি বিবিসিকে নিশ্চিত করেছেন।

পাকিস্তানের সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, অভিযানে কোণঠাসা হয়ে পড়ায় বালুচ লিবারেশন আর্মির সদস্যরা এখন নারী শিশুদের 'ঢাল' হিসেবে ব্যবহার করছে।

তবে যাত্রীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে খুব সাবধানতার সঙ্গে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে নিরাপত্তা বাহিনীর গুলিতে এখন পর্যন্ত সশস্ত্র গোষ্ঠীর অন্তত ১৬ সদস্য নিহত হয়েছে।

অন্যদিকে, বেলুচিস্তানের রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবি না মেনে জিম্মি উদ্ধার অভিযান অব্যাহত রাখলে সরকারকে 'ভয়াবহ পরিণতি' ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছে বালোচ লিবারেশন আর্মির (বিএলএ)

আ/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।