শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্য২৫৫ ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরজামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দিতে বললেন প্রতিমন্ত্রী নুররাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ৬ এমপিনবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন ড. ইউনূসনবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য ও চীননবনির্বাচিত রাষ্ট্রপতিকে বিরোধী দলীয় নেতার অভিনন্দনবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভীরাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদইরান যুদ্ধে ১৮ মার্কিন সেনা নিহত, আহত ৭৫৭: পেন্টাগনকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোস‘ব্যাচেলর পয়েন্টে’ রাফসান-সুনেহরার আগমন, কী চমক থাকছে?বগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

২৩৮ ভেনেজুয়েলানকে কারাগারে নির্বাসিত করল যুক্তরাষ্ট্র

২৩৮ ভেনেজুয়েলানকে কারাগারে নির্বাসিত করল যুক্তরাষ্ট্র
২৩৮ ভেনেজুয়েলানকে কারাগারে নির্বাসিত করল যুক্তরাষ্ট্র
সর্বশেষ উপলব্ধ: মার্চ ১৭, ২০২৫ ০৯:৩৮ পূর্বাহ্ন

শতাধিক ভেনেজুয়েলাবাসীকে বিতাড়িত করেছে যুক্তরাষ্ট্র। মূলত এরা গ্যাং সদস্য বলে অভিযোগ রয়েছে। এদেরকে এল সালভাদরের একটি কারাগারে নির্বাসিত করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসি বলছে, ২০০ জনেরও বেশি ভেনেজুয়েলার গ্যাং সদস্যকে যুক্তরাষ্ট্র থেকে এল সালভাদরের একটি সুপারম্যাক্স কারাগারে নির্বাসিত করা হয়েছে। যদিও একজন মার্কিন বিচারক তাদের বিতাড়নের বিষয়টি আটকে দিয়েছিলেন।

এল সালভাদরের প্রেসিডেন্ট নায়েব বুকেলে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, রোববার সকালে আন্তর্জাতিক এমএস-১৩ গ্যাংয়ের ২৩ সদস্যের সাথে ভেনেজুয়েলার গ্যাং ট্রেন ডি আরাগুয়ার ২৩৮ সদস্য মধ্য আমেরিকার ওই দেশটিতে পৌঁছেছেন।

মার্কিন সরকার বা এল সালভাদর কেউই আটককৃতদের পরিচয় শনাক্ত করেনি। এছাড়া তাদের অপরাধমূলক কর্মকাণ্ড বা গ্যাং সদস্যপদ সম্পর্কে বিস্তারিত তথ্যও দেয়নি।

বিবিসি বলছে, একজন ফেডারেল বিচারকের আদেশ ট্রাম্প প্রশাসনকে এই ধরনের নির্বাসনকে ন্যায্যতা দেয়ার জন্য শতাব্দী প্রাচীন যুদ্ধকালীন আইন প্রয়োগ করতে বাধা দিয়েছে। কিন্তু বিতাড়িতদের বহনকারী বিমানগুলো ইতোমধ্যেই রওনা হয়ে যায়।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার সন্ধ্যা :২৫ মিনিটে মামলার নথিতে লিখিত নোটিশটি প্রকাশিত হয়েছে, যদিও অভিযুক্ত গ্যাং সদস্যদের বহনকারী বিমানগুলো কখন যুক্তরাষ্ট্র থেকে রওনা হয়েছিল তা স্পষ্ট নয়।

এরপর রোববার আদালতে দায়ের করা এক মামলায় বিচার বিভাগের আইনজীবীরা বলেছেন, আদালতের সেই আদেশটি প্রয়োগ করা হয়নি কারণ বিতাড়িতদের আগেই যুক্তরাষ্ট্রের অঞ্চল থেকে সরিয়ে দেয়া হয়েছিল।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এক বিবৃতিতে বলেছেন, প্রশাসন আদালতের আদেশ লঙ্ঘন করেনি। এছাড়া মার্কিন বিচার বিভাগও ওই বিচারকের রায়ের বিরুদ্ধে আপিল করেছে।

আ/মি

 405
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।