সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

রাজসাক্ষী হওয়ায় মামুনকে শর্তসাপেক্ষ ক্ষমা

রাজসাক্ষী হওয়ায় মামুনকে শর্তসাপেক্ষ ক্ষমা
রাজসাক্ষী হওয়ায় মামুনকে শর্তসাপেক্ষ ক্ষমা
সর্বশেষ উপলব্ধ: জুলাই ১২, ২০২৫ ০৪:১৩ অপরাহ্ন

জুলাই গণহত্যা মামলায় অপরাধ স্বীকার করে রাজসাক্ষী হওয়ায় শর্তসাপেক্ষে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ক্ষমা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শর্ত অনুযায়ী তাকে নিজের ও সঙ্গীদের অপরাধের বিস্তারিত তথ্য ট্রাইব্যুনালে উপস্থাপন করতে হবে।

শনিবার প্রকাশিত আদেশে বলা হয় মামুনকে তখনই সম্পূর্ণভাবে ক্ষমা করা হবে যদি তিনি আদালতে সাক্ষ্য দিয়ে ঘটনার সত্যতা তুলে ধরেন এবং অভিযুক্তদের বিষয়ে সব তথ্য জানান। এছাড়া আদালতের চাহিদায় যেকোনো সময় হাজির হয়ে সাক্ষ্য দিতে হবে তাকে।

তার নিরাপত্তার স্বার্থে তাকে সাধারণ বন্দিদের থেকে আলাদা রাখার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। জেল কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

মামুনের আইনজীবী জানান তার মক্কেল যদি ট্রাইব্যুনালকে তদন্তে সহায়তা করেন তাহলেই এ ক্ষমার আদেশ কার্যকর হবে।

এর আগে ১০ জুলাই মামুন আদালতে স্বীকার করেন জুলাই-আগস্টে আন্দোলনের সময় গণহত্যার অভিযোগ সত্য এবং তিনি এতে দোষী। রাজসাক্ষী হয়ে আদালতকে সহায়তা করার ইচ্ছাও প্রকাশ করেন তিনি।

আশিক/মি

 

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।