শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্য২৫৫ ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরজামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দিতে বললেন প্রতিমন্ত্রী নুররাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ৬ এমপিনবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন ড. ইউনূসনবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য ও চীননবনির্বাচিত রাষ্ট্রপতিকে বিরোধী দলীয় নেতার অভিনন্দনবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভীরাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদইরান যুদ্ধে ১৮ মার্কিন সেনা নিহত, আহত ৭৫৭: পেন্টাগনকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোস‘ব্যাচেলর পয়েন্টে’ রাফসান-সুনেহরার আগমন, কী চমক থাকছে?বগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

৩২ হাজার শূন্য প্রধান শিক্ষক পদে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার

৩২ হাজার শূন্য প্রধান শিক্ষক পদে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার
৩২ হাজার শূন্য প্রধান শিক্ষক পদে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার
সর্বশেষ উপলব্ধ: জুলাই ১৫, ২০২৫ ১২:০৩ অপরাহ্ন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার শূন্য প্রধান শিক্ষক পদে দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

সোমবার (১৪ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে তিনি বলেন শিক্ষার মান উন্নয়নে যোগ্য অভিজ্ঞদের অগ্রাধিকার দিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। দীর্ঘদিন শিক্ষকতা করছেন এমনদের পাশাপাশি তরুণদেরও সুযোগ দিতে হবে।

বৈঠকে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা . বিধান রঞ্জন রায় জানান শিক্ষার মান বাড়াতে স্কুলগুলোর পারফরম্যান্স মূল্যায়ন করে র‌্যাংকিং করা হচ্ছে। পিছিয়ে থাকা বিদ্যালয়ের জন্য নেয়া হচ্ছে বিশেষ কর্মসূচি।

প্রধান উপদেষ্টা জানান প্রধান শিক্ষকের মান সহকর্মীদের সঙ্গে সম্পর্ক শিক্ষার মানে বড় ভূমিকা রাখে। এজন্য দ্রুত পদায়ন নিয়োগে সরকারি কর্ম কমিশনের সঙ্গে সমন্বয়ের নির্দেশ দেন তিনি।

এছাড়া বদলির ক্ষেত্রে সুস্পষ্ট নীতিমালার কথা বলেন তিনি। তদবির নির্ভর বদলি বন্ধ করে নির্ধারিত প্রক্রিয়ায় বদলির উপর জোর দেন প্রধান উপদেষ্টা।

নারীবান্ধব অবকাঠামো তৈরিতে ভবন নির্মাণ কমিটিতে নারী স্থপতির অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি। একইসঙ্গে স্কুলে ইন্টারনেট সংযোগ মাল্টিমিডিয়া ক্লাসরুম বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করেন।

আশিক/মি

 538
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।