সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

ইন্দোনেশিয়ার পণ্যে ১৯ শতাংশ শুল্ক ঘোষণা ট্রাম্পের

ইন্দোনেশিয়ার পণ্যে ১৯ শতাংশ শুল্ক ঘোষণা ট্রাম্পের
ইন্দোনেশিয়ার পণ্যে ১৯ শতাংশ শুল্ক ঘোষণা ট্রাম্পের
সর্বশেষ উপলব্ধ: জুলাই ১৬, ২০২৫ ১১:৩২ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়ার সঙ্গে নতুন একটি বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তির আওতায় জাকার্তা যুক্তরাষ্ট্র থেকে ৫০টি বোয়িং বিমান, ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি এবং ৪.৫ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কিনবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) পেনসিলভানিয়ার কার্নেগি মেলন ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন ট্রাম্প। চুক্তির আওতায় ইন্দোনেশিয়া থেকে আমদানি হওয়া পণ্যে এখন ১৯ শতাংশ শুল্ক কার্যকর হবে। এ চুক্তির মাধ্যমে ট্রাম্প প্রশাসনের তৃতীয় বড় বাণিজ্যিক চুক্তি সম্পন্ন হলো। এর আগে যুক্তরাজ্য এবং ভিয়েতনামের সঙ্গে এমন চুক্তি হয়।

ট্রাম্প বলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তোর সঙ্গে আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত হয়েছে। চুক্তির আওতায় ট্রানশিপমেন্টের মাধ্যমে কর ফাঁকির চেষ্টা করলে সেসব পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে।

এর আগে ট্রাম্প হুমকি দিয়েছিলেন আগামী ১ আগস্ট থেকে ইন্দোনেশিয়ার পণ্যে ৩২ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। নতুন চুক্তির ফলে এই হার কমানো হলেও কবে থেকে তা কার্যকর হবে তা স্পষ্ট করা হয়নি। ট্রাম্প একইসঙ্গে জানান ছোট দেশগুলোর জন্যও নতুন শুল্কহার নির্ধারণের প্রক্রিয়া চলছে যা ১০ শতাংশের একটু বেশি হতে পারে।

ভিয়েতনামের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি ‘প্রায় চূড়ান্ত’ হয়েছে বলেও জানান তিনি। তবে অবৈধ ট্রানশিপমেন্ট শনাক্তের নিয়ম এবং ৪০ শতাংশ শুল্কের বিস্তারিত এখনও প্রকাশ হয়নি।

আশিক/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।