সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে ছাত্রলীগের হামলা

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে ছাত্রলীগের হামলা
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে ছাত্রলীগের হামলা
সর্বশেষ উপলব্ধ: জুলাই ১৬, ২০২৫ ০২:১২ অপরাহ্ন

গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলা চালানো হয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুর ১টা ৩৫ মিনিটে আয়োজিত কর্মসূচির মঞ্চে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালান বলে অভিযোগ উঠেছে।

হামলায় মঞ্চের সাউন্ড সিস্টেম, চেয়ার ও মাইক ভাঙচুর করা হয়। এছাড়া এনসিপির নেতাকর্মীদের ওপরও হামলা চালানো হয় বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির মো. সাজেদুর রহমান।

১ জুলাই থেকে মাসব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে এনসিপি। আজকের গোপালগঞ্জ পদযাত্রা ছিল ১৬ জুলাই: মার্চ টু গোপালগঞ্জ শীর্ষক ঘোষিত কর্মসূচির অংশ।

এই কর্মসূচিকে কেন্দ্র করেই সকাল ১০টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেয়া হয়। ওসি জানান ছাত্রলীগের নেতাকর্মীরা ওই হামলা চালিয়েছে। তারা পদযাত্রা বানচালের চেষ্টা করছে বলে দাবি করেন তিনি।

হামলাকারীদের নেতৃত্বে ছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকেরা। ঘটনার সময় হামলাকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছিলেন বলে জানিয়েছে এনসিপি নেতারা।

আশিক/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।