রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
ছয় দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায়ঢাকাসহ আট বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনাসরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ কর্মকর্তারা চিহ্নিত: আইজিপিজামায়াতের লংমার্চে সাধারণ মানুষের সাড়া নেই: রাশেদ খাঁনলংমার্চ করে লাভ নেই , পেট্রোল-গ্যাসের অপচয় হচ্ছে: আব্দুস সালামহাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় প্রাণ গেলো আরও ৪ শিশুরকারাগারে বন্দিদের জন্য ভিডিও কল সুবিধা, কথা বলতে পারবেন স্বজনদের সঙ্গেরাতে ঢাকায় হালকা বৃষ্টির পূর্বাভাসজুলাই ও অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার বয়ান আওয়ামী লীগের: শফিকুল আলমজ্বালানি সংকটে ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশকুমিল্লার মানুষকে হাসিনা কেন অপছন্দ করতেন, জানালেন আসিফ মাহমুদপ্রধানমন্ত্রীর সব ভালো কাজ খারাপ লোকের কাজে নষ্ট হচ্ছে: মির্জা আব্বাসচট্টগ্রাম বিভাগে প্রবেশ করেছে ১১ দলীয় জোটের লংমার্চপ্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সিফাতকে মুক্তির আহ্বান জামায়াত আমিরেরচাঁদাবাজি-দুর্নীতি বরদাশত করা হবে না: শফিকুর রহমানভাঁওতাবাজি করলে সরকারকে ক্ষমা করবে না জনগণ: শফিকুর রহমানবৃষ্টিতে ডুবল দিল্লি বিমানবন্দরের প্রবেশপথ, ফ্লাইটে বিপর্যয়সৌদির কাছে ৫ বিলিয়ন ডলারের বোমা বিক্রি করবে যুক্তরাষ্ট্রপিকঅ্যাক্স মাউন্টেনে হামলার হুঁশিয়ারি ট্রাম্পেরবলিভিয়ায় সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০কানাডায় দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আর্ট শিক্ষক গ্রেপ্তারগাজায় ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধারযুক্তরাষ্ট্রের চাপ মোকাবিলায় শুধু প্রতিরোধ গড়ে তোলা যথেষ্ট নয়: তেহরানের মেয়রচোট যেন পিছুই ছাড়ছে না, আবারও মাঠের বাইরে নেইমাররেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তিরবগুড়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে হিমাগারকে জরিমানাগান-নাচ-বিলাপ, নৌ পুলিশ কর্মকর্তার ভিডিও ভাইরাল

গোপালগঞ্জে এনসিপি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ ১৪৪ ধারা জারি

গোপালগঞ্জে এনসিপি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ ১৪৪ ধারা জারি
গোপালগঞ্জে এনসিপি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ ১৪৪ ধারা জারি
সর্বশেষ উপলব্ধ: জুলাই ১৬, ২০২৫ ০৪:৫৪ অপরাহ্ন

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে সংঘর্ষ হামলা পাল্টা হামলার জেরে জেলাজুড়ে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

বুধবার (১৬ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে সমাবেশ শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলা চালানো হয়। এতে গোটা গোপালগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা এনসিপির ওপর হামলা চালায়। পাল্টা প্রতিরোধে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সেনাবাহিনী গুলি ছোড়ে। হামলার শিকার হয় আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িও।

এনসিপির কেন্দ্রীয় নেতারা পরে গোপালগঞ্জ সার্কিট হাউজে অবস্থান নেন। শহরে সহিংসতা বাড়তে থাকায় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর আগে দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জ পৌরপার্কে অনুষ্ঠিত এনসিপির সমাবেশেও হামলার ঘটনা ঘটে। ছাত্রলীগের নেতাকর্মীরা মঞ্চের সাউন্ড সিস্টেম, চেয়ার, মাইক ভাঙচুর করে এবং নেতাকর্মীদের ওপর আক্রমণ চালায়।

পৌরপার্ক থেকে বেরিয়ে কিছু সময়ের মধ্যেই ফের হামলার মুখে পড়ে এনসিপির গাড়িবহর।

শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের সঙ্গে হামলাকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল। পুরো শহরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।

নিরাপত্তা জোরদারে অতিরিক্ত বাহিনী মাঠে রয়েছে।

 আশিক/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।