শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্য২৫৫ ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরজামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দিতে বললেন প্রতিমন্ত্রী নুররাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ৬ এমপিনবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন ড. ইউনূসনবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য ও চীননবনির্বাচিত রাষ্ট্রপতিকে বিরোধী দলীয় নেতার অভিনন্দনবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভীরাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদইরান যুদ্ধে ১৮ মার্কিন সেনা নিহত, আহত ৭৫৭: পেন্টাগনকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোস‘ব্যাচেলর পয়েন্টে’ রাফসান-সুনেহরার আগমন, কী চমক থাকছে?বগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

ব্লকেড সরাতে আহ্বান এনসিপি আহ্বায়ক নাহিদের

ব্লকেড সরাতে আহ্বান এনসিপি আহ্বায়ক নাহিদের
ব্লকেড সরাতে আহ্বান এনসিপি আহ্বায়ক নাহিদের
সর্বশেষ উপলব্ধ: জুলাই ১৬, ২০২৫ ০৬:৪৭ অপরাহ্ন

গোপালগঞ্জে সহিংস ঘটনার পর দলীয় কর্মসূচি আকারে সারা দেশে চলমান সড়ক অবরোধ তুলে নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (১৬ জুলাই) বিকেলে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ফেসবুকে এক পোস্টে জানানব্লকেড সরিয়ে নিন। রাজপথের একপাশে অবস্থান করুন। লড়াই চলবে: নাহিদ।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটওয়ারীও একই আহ্বান জানান। তিনি বলেনব্লকেড উঠিয়ে নিন তবে রাজপথ ছাড়বেন না।

দলটির কেন্দ্রীয় নেতারা বলেন শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিকে দমন করতেই গোপালগঞ্জে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। তবে নেতাকর্মীরা রাজনৈতিক লড়াই চালিয়ে যাবেন।

দুপুর ১টা ৩৫ মিনিটে গোপালগঞ্জ পৌরপার্কে এনসিপির সমাবেশে হামলা চালিয়ে ভাঙচুর করে ছাত্রলীগ। পুলিশি সহায়তায় নেতারা মঞ্চ ছেড়ে গেলেও কিছুক্ষণ পর নিরাপত্তার মধ্যেই সেখানে সমাবেশ করেন তারা।

সমাবেশ শেষে মাদারীপুরের পথে রওনা হওয়ার সময় এনসিপির গাড়িবহরে আবারও হামলা হয়। পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগ নেতাকর্মীরা গাড়ি লক্ষ্য করে হামলা চালালে নেতারা পালিয়ে গিয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন।

পরে হামলাকারীরা সমাবেশস্থলের আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনী বিজিবি যৌথ অভিযান শুরু করে। পুরো শহরজুড়ে টান টান উত্তেজনা বিরাজ করছে। ১৪৪ ধারা জারি রয়েছে।

আশিক/মি

 330
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।