সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

গোপালগঞ্জে ২২ ঘণ্টার কারফিউ ঘোষণা

গোপালগঞ্জে ২২ ঘণ্টার কারফিউ ঘোষণা
গোপালগঞ্জে ২২ ঘণ্টার কারফিউ ঘোষণা
সর্বশেষ উপলব্ধ: জুলাই ১৬, ২০২৫ ০৭:১৬ অপরাহ্ন

গোপালগঞ্জে সংঘর্ষ ও সহিংসতা ঠেকাতে বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে পরদিন (বৃহস্পতিবার ১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করেছে সরকার।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সন্ধ্যায় পাঠানো বার্তায় জানানো হয় জেলার সাম্প্রতিক অস্থির পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জেলা প্রশাসন জানায় কারফিউ চলাকালীন সময়ে জনসাধারণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হতে পারবেন না। মাঠে থাকবে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি।

‘মার্চ টু গোপালগঞ্জ’ নামের কর্মসূচির অংশ হিসেবে বুধবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ঘিরে শুরু হয় সহিংসতা। সকালে আগুন দেওয়া হয় পুলিশের গাড়িতে এবং হামলা চালানো হয় নির্বাহী কর্মকর্তার গাড়িবহরে।

দুপুর ১টা ৩৫ মিনিটে গোপালগঞ্জ পৌরপার্কে এনসিপির সমাবেশে হামলা চালায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে সমাবেশস্থলে পুলিশি নিরাপত্তায় সমাবেশ করে এনসিপি নেতারা।

সমাবেশ শেষ করে মাদারীপুরের পথে রওনা হলে ফের হামলার মুখে পড়ে তাদের গাড়িবহর। পুলিশ পিছু হটে গেলে নেতাকর্মীরা আশ্রয় নেন পুলিশ সুপারের কার্যালয়ে।

আশিক/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।