শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্য২৫৫ ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরজামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দিতে বললেন প্রতিমন্ত্রী নুররাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ৬ এমপিনবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন ড. ইউনূসনবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য ও চীননবনির্বাচিত রাষ্ট্রপতিকে বিরোধী দলীয় নেতার অভিনন্দনবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভীরাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদইরান যুদ্ধে ১৮ মার্কিন সেনা নিহত, আহত ৭৫৭: পেন্টাগনকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোস‘ব্যাচেলর পয়েন্টে’ রাফসান-সুনেহরার আগমন, কী চমক থাকছে?বগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

গোপালগঞ্জে সহিংসতায় নিহত অন্তত ৪ জন : বিবিসি বাংলা

গোপালগঞ্জে সহিংসতায় নিহত অন্তত ৪ জন : বিবিসি বাংলা
গোপালগঞ্জে সহিংসতায় নিহত অন্তত ৪ জন : বিবিসি বাংলা
সর্বশেষ উপলব্ধ: জুলাই ১৬, ২০২৫ ০৮:২৪ অপরাহ্ন

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ঘিরে ভয়াবহ সংঘর্ষে অন্তত জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। তবে আহতদের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে বিবিসি বাংলা।

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় গোপালগঞ্জ সদর হাসপাতালে মরদেহগুলো আনা হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস জানান নিহতদের শরীরে সহিংস হামলার আঘাতের চিহ্ন রয়েছে।

ঘটনার পর পুরো শহরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্ধ্যায় গোপালগঞ্জে ২২ ঘণ্টার কারফিউ জারি করে অন্তর্বর্তীকালীন সরকার। কারফিউ কার্যকর থাকবে রাত ৮টা থেকে পরদিন বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এর আগে বিকেলে জেলা সদরে ১৪৪ ধারা জারি করা হয়। অভিযোগ ওঠে এনসিপির সমাবেশ শেষে ফেরার পথে তাদের গাড়িবহরে হামলা চালায় নিষিদ্ধ আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা।

সংঘর্ষের মুখে এনসিপির কেন্দ্রীয় নেতারা আশ্রয় নেন পুলিশ সুপারের কার্যালয়ে। পরে সেনাবাহিনীর ট্যাঙ্কে করে তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

ঘটনার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশজুড়ে ব্লকেড কর্মসূচি পালন করছে।

আশিক/মি

 346
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।