সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

গোপালগঞ্জ হামলার প্রতিবাদে এনসিপির দেশব্যাপী বিক্ষোভ

গোপালগঞ্জ হামলার প্রতিবাদে এনসিপির দেশব্যাপী বিক্ষোভ
গোপালগঞ্জ হামলার প্রতিবাদে এনসিপির দেশব্যাপী বিক্ষোভ
সর্বশেষ উপলব্ধ: জুলাই ১৭, ২০২৫ ১১:০৬ পূর্বাহ্ন

গোপালগঞ্জে সমাবেশে হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি। খুলনায় বুধবার (১৬ জুলাই) রাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে এনসিপির “দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে দলীয় সমাবেশ চলাকালে মুজিববাদী সন্ত্রাসীরা হামলা চালায়। তিনি অভিযোগ করেন এই হামলা ছিল এনসিপি ও গণঅভ্যুত্থনের নেতাদের হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত আক্রমণ।

হামলার পর গোপালগঞ্জ থেকে মাদারীপুর যাওয়ার পথে গাড়িবহরেও হামলা হয় বলে জানান নাহিদ। অস্ত্রসহ হামলাকারীরা গুলিও ছোড়ে। নিরাপত্তাবাহিনীর সহায়তায় তারা পরে খুলনায় ফিরে যান। এ ঘটনায় মাদারীপুর ও শরীয়তপুরের পথসভা স্থগিত করা হয়।

নাহিদ ইসলাম ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার না হলে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেবেন বলে হুঁশিয়ারি দেন। তিনি জানান পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ফরিদপুরের সভা এবং দেশের বিভিন্ন জেলায় পদযাত্রা কর্মসূচি চলমান থাকবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির শামান্তা শারমিন, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারী ও ডা. তাসনিম জারা। সূত্র: ইউএনবি।

আশিক/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।