শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্য২৫৫ ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরজামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দিতে বললেন প্রতিমন্ত্রী নুররাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ৬ এমপিনবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন ড. ইউনূসনবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য ও চীননবনির্বাচিত রাষ্ট্রপতিকে বিরোধী দলীয় নেতার অভিনন্দনবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভীরাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদইরান যুদ্ধে ১৮ মার্কিন সেনা নিহত, আহত ৭৫৭: পেন্টাগনকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোস‘ব্যাচেলর পয়েন্টে’ রাফসান-সুনেহরার আগমন, কী চমক থাকছে?বগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

ডেনভার বিমানবন্দরে উড্ডয়নের আগে বড় দুর্ঘটনা এড়াল ফ্লাইট

ডেনভার বিমানবন্দরে উড্ডয়নের আগে বড় দুর্ঘটনা এড়াল ফ্লাইট
ডেনভার বিমানবন্দরে উড্ডয়নের আগে বড় দুর্ঘটনা এড়াল ফ্লাইট
সর্বশেষ উপলব্ধ: জুলাই ২৭, ২০২৫ ০৩:৫৬ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের ডেনভার বিমানবন্দরে উড্ডয়নের ঠিক আগে ভয়াবহ দুর্ঘটনার মুখ থেকে রক্ষা পেয়েছে আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট।

বোয়িং ৭৩৭ ম্যাক্স মডেলের ফ্লাইটটি রানওয়েতে অবস্থানকালে হঠাৎ ল্যান্ডিং গিয়ারে আগুন ধরে যায়। এর ফলে গোটা রানওয়ে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়লে পাইলট দ্রুত উড্ডয়ন বাতিল করেন।

ফায়ার সার্ভিস জরুরি সেবাদল ছুটে এসে ১৭৩ যাত্রীকে নিরাপদে সরিয়ে নেয়।
দ্রুত স্লাইড খুলে যাত্রীদের নিচে নামানো হয় এবং বাসে করে টার্মিনালে পাঠানো হয়।
ঘটনায় একজন সামান্য আহত হলেও অধিকাংশ যাত্রী সুস্থ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে আতঙ্কিত যাত্রীরা স্লাইড দিয়ে নিচে নামছেন এবং আগুনের মধ্যে এক যাত্রী শিশুকে নিয়ে ভারসাম্য হারিয়ে পড়ে যাচ্ছেন।

এই ঘটনার জন্য বিমানের একটি চাকার যান্ত্রিক ত্রুটিকে দায়ী করেছে আমেরিকান এয়ারলাইন্স।
দুপুর ২টা ৪৫ মিনিটে এই ঘটনা ঘটার পর বিকেল ৫টা ১০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।

ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ঘটনার তদন্ত শুরু করেছে এবং বিমানটি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পরিষেবার বাইরে রাখা হয়েছে। এই বছরের মার্চের পর ডেনভারে এটিই দ্বিতীয় বিমান আগুনের ঘটনা।

আশিক/মি

 492
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।