শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্য২৫৫ ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরজামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দিতে বললেন প্রতিমন্ত্রী নুররাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ৬ এমপিনবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন ড. ইউনূসনবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য ও চীননবনির্বাচিত রাষ্ট্রপতিকে বিরোধী দলীয় নেতার অভিনন্দনবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভীরাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদইরান যুদ্ধে ১৮ মার্কিন সেনা নিহত, আহত ৭৫৭: পেন্টাগনকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোস‘ব্যাচেলর পয়েন্টে’ রাফসান-সুনেহরার আগমন, কী চমক থাকছে?বগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

ঝুঁকি নিয়ে আহতদের সেবা দেয়া চিকিৎসকরা জুলাইয়ের নায়ক: প্রধান উপদেষ্টা

ঝুঁকি নিয়ে আহতদের সেবা দেয়া চিকিৎসকরা জুলাইয়ের নায়ক: প্রধান উপদেষ্টা
ঝুঁকি নিয়ে আহতদের সেবা দেয়া চিকিৎসকরা জুলাইয়ের নায়ক: প্রধান উপদেষ্টা
সর্বশেষ উপলব্ধ: জুলাই ২৮, ২০২৫ ০৩:১৮ অপরাহ্ন

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন যুদ্ধকালেও আহতদের চিকিৎসা বন্ধ রাখার কথা নয় এবং এটি আন্তর্জাতিক মানদণ্ডে স্বীকৃত। কিন্তু বাংলাদেশের জুলাই বিপ্লবের সময় চিকিৎসকদের ওপর হামলা এবং হুমকির ঘটনা ঘটেছে। তবুও যারা সাহসের সঙ্গে আহতদের চিকিৎসা দিয়েছেন তারা প্রকৃত জুলাইয়ের নায়ক।

সোমবার (২৮ জুলাই) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে আহত আন্দোলনকারীদের সেবা দেয়া চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের সম্মানে আয়োজিত জুলাই স্মরণ অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন আন্দোলনের সময় আহতদের চিকিৎসা না দেয়ার নির্দেশ ছিল কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কিছু চিকিৎসক এই বাধা অতিক্রম করে আহতদের পাশে দাঁড়িয়েছেন। তাদের দায়িত্ববোধ এবং সাহস আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।

অধ্যাপক ইউনূস আরও জানান সরকারের পক্ষ থেকে আহত ছাত্রদের চিকিৎসায় বাধা দেয়া হয়েছিল এবং হাসপাতালেও তাদের ওপর হামলা করা হয়েছে। তবে চিকিৎসকরা কঠোর পরিস্থিতির মধ্যেও জীবন রক্ষা করেছেন।

তারা রক্ত সংগ্রহ ওষুধ সরবরাহ করেছেন রোগীদের পরিচয় গোপন রেখেছেন এবং অনেক প্রাইভেট চিকিৎসক সরকারি হাসপাতালে নিজ উদ্যোগে চিকিৎসা সেবা দিয়েছেন। অধ্যাপক ইউনূস বলেন এই ত্যাগ মানবিকতা জাতি কখনও ভুলবে না।

আশিক/মি

 337
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !