শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্য২৫৫ ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরজামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দিতে বললেন প্রতিমন্ত্রী নুররাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ৬ এমপিনবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন ড. ইউনূসনবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য ও চীননবনির্বাচিত রাষ্ট্রপতিকে বিরোধী দলীয় নেতার অভিনন্দনবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভীরাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদইরান যুদ্ধে ১৮ মার্কিন সেনা নিহত, আহত ৭৫৭: পেন্টাগনকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোস‘ব্যাচেলর পয়েন্টে’ রাফসান-সুনেহরার আগমন, কী চমক থাকছে?বগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

বাংলাদেশে সন্ত্রাসের কোনো স্থান নেই: প্রধান উপদেষ্টা

বাংলাদেশে সন্ত্রাসের কোনো স্থান নেই: প্রধান উপদেষ্টা
বাংলাদেশে সন্ত্রাসের কোনো স্থান নেই: প্রধান উপদেষ্টা
সর্বশেষ উপলব্ধ: জুলাই ২৮, ২০২৫ ০৫:০৭ অপরাহ্ন

বাংলাদেশে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে দেশের মাটিতে সক্রিয় হতে দেয়া হবে না।

সোমবার (২৮ জুলাই) বিকেলে রাজধানীর স্টেট গেস্ট হাউস যমুনায় যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠকে তিনি মন্তব্য করেন। বৈঠকে সন্ত্রাসবিরোধী পদক্ষেপ ছাড়াও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় চলমান শুল্ক আলোচনা নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা বলেন সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। দেশের মাটি থেকে সন্ত্রাস দূর করতে যা যা করা দরকার তা করা হবে।

৪০ মিনিটের বৈঠকে ট্রেসি অ্যান জ্যাকবসন জানান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সংস্কার গণতান্ত্রিক রূপান্তরের প্রচেষ্টাকে সমর্থন করে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন আগামী বছর অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন এই রূপান্তরের সফল পরিণতি হবে।

প্রধান উপদেষ্টা আরও জানান জাতীয় ঐকমত্য গঠনে কাজ করা কমিশন ইতিবাচক অগ্রগতি করছে। কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে সদস্যরা নিষ্ঠার সঙ্গে কাজ করছেন বলেও মন্তব্য করেন তিনি।

আশিক/মি

 366
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !