শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্য২৫৫ ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরজামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দিতে বললেন প্রতিমন্ত্রী নুররাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ৬ এমপিনবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন ড. ইউনূসনবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য ও চীননবনির্বাচিত রাষ্ট্রপতিকে বিরোধী দলীয় নেতার অভিনন্দনবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভীরাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদইরান যুদ্ধে ১৮ মার্কিন সেনা নিহত, আহত ৭৫৭: পেন্টাগনকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোস‘ব্যাচেলর পয়েন্টে’ রাফসান-সুনেহরার আগমন, কী চমক থাকছে?বগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

বাংলাদেশের ওপর শুল্ক ১৫ শতাংশ কমিয়ে ২০ শতাংশ করল যুক্তরাষ্ট্র

বাংলাদেশের ওপর শুল্ক ১৫ শতাংশ কমিয়ে ২০ শতাংশ করল যুক্তরাষ্ট্র
বাংলাদেশের ওপর শুল্ক ১৫ শতাংশ কমিয়ে ২০ শতাংশ করল যুক্তরাষ্ট্র
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০১, ২০২৫ ০১:০০ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি সফলভাবে নিশ্চিত করায় বাংলাদেশি আলোচক দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা। শুক্রবার (১ আগস্ট) এক বিবৃতিতে তিনি এই কূটনৈতিক অর্জনকে উল্লেখযোগ্য বিজয় হিসেবে আখ্যায়িত করেন।

তিনি বলেন ২০ শতাংশ শুল্ক নির্ধারণ পূর্বাভাসের তুলনায় ১৭ পয়েন্ট কম। আলোচকরা কৌশলগত দক্ষতা ও দেশের অর্থনৈতিক স্বার্থে অবিচল অঙ্গীকারের পরিচয় দিয়েছেন।

বলেন ফেব্রুয়ারি থেকে দলটি নিরলসভাবে কাজ করেছে। শুল্ক অশুল্ক ও জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট জটিলতা দক্ষতার সঙ্গে অতিক্রম করেছেন তারা।

এই চুক্তি বাংলাদেশের তুলনামূলক সুবিধা অক্ষুণ্ন রেখেছে। বিশ্বের বৃহত্তম ভোক্তাবাজারে প্রবেশাধিকারে নতুন সুযোগ সৃষ্টি করেছে এবং জাতীয় স্বার্থকে সুরক্ষিত করেছে।

প্রধান উপদেষ্টা আরও বলেন এই অর্জন বাংলাদেশের বৈশ্বিক পরিসরে শক্তিশালী অবস্থানকে তুলে ধরেছে। পাশাপাশি এটি নতুন সম্ভাবনা, দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই সমৃদ্ধির দ্বার খুলে দিয়েছে।

তিনি বলেন দেশের ভবিষ্যৎ এখন আরও উজ্জ্বল। আজকের এই সাফল্য বাংলাদেশের দৃঢ়তা ও একটি শক্তিশালী অর্থনীতির লক্ষ্যে সাহসী ভিশনের প্রতিফলন।

আশিক/মি

 543
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !