সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

সংসদের বাইরে সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই: আমীর খসরু

সংসদের বাইরে সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই: আমীর খসরু
সংসদের বাইরে সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই: আমীর খসরু
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০২, ২০২৫ ০৩:৩২ অপরাহ্ন

সংবিধান সংশোধন করতে হলে তা সংসদের মাধ্যমেই হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন সংসদের বাইরে এই সংশোধনের কোনো সুযোগ নেই।

শনিবার ২ আগস্ট রাজধানীর নীলক্ষেতের আইসিএমএবি মিলনায়তনে এক স্মরণসভায় এসব কথা বলেন তিনি।

তিনি জানান সংবিধান সংশোধনের বিষয়ে এখনো আলোচনা চলছে। তবে এমন কোনো পরিবর্তন আনতে হলে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদের মাধ্যমেই তা করতে হবে।

তার ভাষায় গণতান্ত্রিক পদ্ধতির বাইরে গিয়ে যারা পরিবর্তন আনার চেষ্টা করে তারা আসলে গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা সংসদীয় ব্যবস্থাতেও বিশ্বাস রাখে না।

তিনি বলেন রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ছাড়া কোনো সংস্কারই কাজে আসবে না। ভিন্নমতের প্রতি সম্মান ও সহনশীলতা ছাড়া জাতিকে ঐক্যবদ্ধ করা সম্ভব নয়।

৫ আগস্টের পরে রাজনৈতিক ঐক্যে ফাটল ধরেছে এমন ধারণা নাকচ করে দিয়ে তিনি বলেন ভিন্নমত থাকা স্বাভাবিক কিন্তু মূল ঐক্য অটুট রয়েছে।

তিনি মনে করেন জনগণের মতামত নিয়ে তবেই জাতীয় সিদ্ধান্ত সংসদে পাস করতে হবে।

আশিক/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।